চেন্নাই, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতে অস্ট্রেলিয়ার সাত ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে জয়পুর থেকে।
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, সিরিজের প্রথম ম্যাচটি হবে জয়পুরে।
অন্য ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নাগপুরে (২৮ অক্টোবর), নয়া দিল্লীতে (৩১অক্টোবর), মোহালিতে (২ নভেম্বর), হায়দ্রাবাদে (৫ নভেম্বর), গোহাটি (৮ নভেম্বর) এবং মুম্বাইয়ে (১১ নভেম্বর)।
বিসিসিআই এক বিবৃতি জানায়, গোহাটির ম্যাচটি ছাড়া বাকি সব ম্যাচই হবে দিবা-রাত্রির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২২৩৬ ঘ.
bdnews24