ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে লর্ডসে টেস্ট হারলো অস্ট্রেলিয়া। ভেঙ্গে গেলো ক্রিকেটের মক্কায় তাদের ৭৫ বছর অপরাজিত থাকার রেকর্ড।
সোমবার দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন সকালে ইংল্যান্ডের কাছে ১১৫ রানে হারে তারা। স্বাগতিক দলের ৫২১ রানের জবাবে ৪০৬ করে অল-আউট হয় অস্ট্রেলিয়া।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ইংল্যান্ড। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর কার্ডিফে ড্র হয় প্রথম টেস্ট।
টেস্ট শুরুর আগে রিকি পন্টিং নিশ্চয়ই ভাবেননি লর্ডসে অস্ট্রেলিয়ার যে ৭৫ বছরের গৌরবজ্জ্বল ইতিহাস আছে তাতে কলংঙ্কের আচর লাগবে। হয়তো ভাবেননি এত সহজেই হার মানতে হবে চিরশত্র" ইংলিশদের কাছে। নিয়তিই তাদের অপ্রত্যাশিত সেই বাস্তবতার মুখেই ঠেলে দেয়। পূর্বসুরীদের রেখে যাওয়া রেকর্ড এখন অতীত একটা বিষয় মাত্র।
ক্রিকেটের মক্কা লর্ডসে এ পর্যন্ত ৩৪ টেস্ট খেলেছে দুই দল। নিঃসন্দেহে জয়ের পাল
bdnews24