ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের আন্তর্জাতিক দলের সঙ্গে যোগ দিতে রোববার ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, স্পিনার আব্দুর রাজ্জাক, অল-রাউন্ডার নাঈম ইসলাম ও স্লো মিয়িাম পেসার সৈয়দ রাসেলকে একদিনের দলের জন্য বিবেচনা করেছে জাতীয় দল নির্বাচক কমিটি।
তবে টেস্ট শেষ হলে তাদের পরিবর্তে কোন তিনজনকে ফেরত পাঠানো হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ওয়েস্ট ইন্ডিজে তিনটি ওয়ানডে এবং একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৩৫ ঘ.
bdnews24