২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলদের বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ বোর্ডের

দোষ একটা নয়, দু'টো। গত সপ্তাহে টেস্ট স্কোয়াডে যোগ দিতে অস্বীকার ও টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের আনুষ্ঠানিক টিকেট উন্মোচন অনুষ্ঠানে না যাওয়া। কিছু ক্ষেত্রে চুক্তি বজায় থাকা সত্ত্বেও যেসব ক্রিকেটার এই দুই অনুষ্ঠানে যোগ দেননি তাদের বিরুদ্ধে চুক্তি লংঘনের অভিযোগ এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দোষ একটা নয়, দু'টো। গত সপ্তাহে টেস্ট স্কোয়াডে যোগ দিতে অস্বীকার ও টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের আনুষ্ঠানিক টিকেট উন্মোচন অনুষ্ঠানে না যাওয়া। কিছু ক্ষেত্রে চুক্তি বজায় থাকা সত্ত্বেও যেসব ক্রিকেটার এই দুই অনুষ্ঠানে যোগ দেননি তাদের বিরুদ্ধে চুক্তি লংঘনের অভিযোগ এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দশদিনের মধ্যে এই অভিযোগের কারণ দর্শানোর জন্য লিখিতভাবে চিঠিও দেওয়া হয়েছে ক্রিকেটারদের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এই অভিযোগকে বিতর্কিত অভিহিত করে বলেছে, ক্রিকেটাররা কোনও চুক্তি উপেক্ষা করেননি। কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের কোন চুক্তিই ছিল না। কিন্তু বোর্ডের দাবি, ক্রিকেটাররা উইন্ডিজ বোর্ড আইনের ৬ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। ধারায় উল্লেখ রয়েছে, ক্রিকেটার এবং কর্মকর্তারা কোন সময়ই এমন কোন কাজে লিপ্ত থাকতে পারবেন না যা ক্রিকেটের জন্য দুর্নাম বয়ে আনে কিংবা ক্রিকেটের ক্ষতি করে। আর টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট উন্মোচন অনুষ্ঠান বয়কট করার পেছনে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের যুক্তি, ওই সময় ক্রিকেটাররা ভারতের বিপক্ষে একদিনের সিরিজ নিয়ে ব্যস্ত ছিল। তারা জানান, চুক্তিতে এমন কোন শর্ত ছিল না যে তাদের ওই অনুষ্ঠানে অংশ দিতেই হবে। এটি বাধ্যতামূলকও ছিল না। তারা আরও জানান, স্বাভাবিক পরিস্থিতিতে চুক্তি ছাড়াই ক্রিকেটাররা বোর্ডের যে কোন অনুষ্ঠানেই যোগ দিতে পারেন। কিন্তু তিন ঘণ্টার বৈঠকের পর যখন সমস্যার সমাধান হলো না তখন তারা না যাওয়ারই সিদ্ধান্তই নেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ক্রিস গেইলের নেতৃত্বাধীন মূল দল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে অস্বীকার করায় উইন্ডিজ বোর্ডকে দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২২৫৮ ঘ.