ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশদের অল-আউট করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। এন্ডারসনের বোলিং তোপে মাত্র ১০ রানে দুই উইকেট হারিয়ে বসে তারা।
লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ দঁড়ায় ২ উইকেটে ২২ রান।
বৃহস্পতিবার প্রথমদিন ৬ উইকেটে ৩৬৪ রান তুলে স্বস্তিতে ছিল ইংলিশরা। কিন্তু তারা ভাবতেই পারেনি ইনিংসের শেষটা হবে মূদ্রার উল্টো পিঠের মতো, যদি প্রথমদিনটা হয় আরেক পিঠ।
শুক্রবার অসি বোলারদের আগুন ঝড়ানো বোলিং-এর মুখে ৪২৫ রানেই গুটিয়ে যায় ইংলিশ ইনিংস।
শেষ চার উইকেটের পতন ঘটে মাত্র ৬১ রানে। অথচ লেজের দিকের ব্যাটসম্যানরাই প্রথম টেস্টে স্মরণীয় হয়ে আছে ইংল্যান্ডের কাছে। শেষ জুটিতে জেমস এন্ডারসন ও মন্টি পানেসার ১১ ওভার তিন বল খেলে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দেন দলকে।
অথচ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শেষ চার ব্যাটসম্যানের কেউ প্রথম টেস্টের পারফরমেন্স ধরে রাখতে পারেননি। খেলতেই পারেননি ১১ ওভার চার বল। অবশ্য এই ব্যাটসম্যানদের ওপর দায় চাপালে অসি বোলারদের খাটো করে দেখা হবে। প্রথমদিন ইংলিশদের মারমুখো ব্যাটিংয়ের প্রতিশোধ নিয়েছে তারা ভালভাবেই।
প্রথম ওভারের দ্বিতীয় বলেই এন্ড্রু স্ট্রাউসকে সরাসরি বোল্ড করেন হিলফেনহাস। ইংলিশদের রানের লাগাম টেনে ধরতে এই একটি উইকেটই ছিল যথেষ্ট। কারণ অধিনায়ক স্ট্রাউসই সারা মাঠে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিলেন অসিদের। ব্যক্তিগত ১৬১ রানে তার বিদায়ের পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড।
টেস্টে এন্ডারসনের এটি চতুর্থ সেঞ্চুরি।
ব্রড ১৬ আর সোয়ান ৪ রানে আউট হলে অসি বোলারদের বেকায়দায় ফেলতে আরেকবার গা-ঝাড়া দেন অ্যান্ডারসন। অবশ্য এ যাত্রায় নিজের উইকেট অক্ষত রাখতে পারেননি লেজের দিকের এই ইংলিশ ব্যাটসম্যান। ২৯ রানে জনসনের বলে ক্যাচ দিয়ে ইনিংসের ইতি টানেন অ্যান্ডারসনই। অপর প্রান্তে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন অনিয়ন। তার ব্যাট থেকে আসে ১১।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের রানের গতি আকস্মিকভাবে থেমে গেলেও ৪২৫ রানের গুরুত্ব আছে অন্য কারণে। অধিনায়ক স্ট্রাউস শুধু একটি সেঞ্চুরিই করেননি, পঞ্চম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে লর্ডসে এক হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন।
এই মাঠে টেস্টে তার গড় রান ৬৭ দশমিক ৬৪। গ্রাহাম গুচ, অ্যালেক স্টুয়ার্ট, ডেভিড গোমার ও জিঅফ বয়কটকেও ছাড়িয়ে গেছেন বর্তমান ইংলিশ অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড- ৪২৫ (এন্ড্রু স্ট্রাউস ১৬১, অ্যালিয়েস্টার কুক ৯৫)
অস্ট্রেলিয়া ২২/২ (লাঞ্চ পর্যন্ত)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১০০ ঘ.
bdnews24