ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইনজুরির কারণে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক মাশরাফির। তার অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সহকারী অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মাশরাফির ডান হাটুর কার্টিলেজে সমস্যা দেখা দেয়ায় তিনি খেলতে পারছেন না। তবে কতদিন তাকে বিশ্রামে থাকতে হবে এ বিষয়ে কিছুই জানায়নি বিসিবি।
মাশরাফির বদলি হিসেবে পেসার নাজমুল হোসেনকে ওয়েস্ট ইন্ডিজ নেওয়া হলেও একাদশে রাখা হয়নি তাকে। গ্রেনাডার উইকেট এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন সুবিধা নিতে এনামুল হক জুনিয়রকে নেওয়া হয়েছে এ ম্যাচে। এ টেস্টেও দ্বাদশ ক্রিকেটার থাকছেন মেহরাব হোসেন জুনিয়র।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাহাদাত হোসেন, এনামুল হক জুনিয়র, রুবেল হোসেন। দ্বাদশ ক্রিকেটার-মেহরাব হোসেন জুনিয়র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/১৯২০ ঘ.
bdnews24