২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ: ইংল্যান্ডের হার এখন সময়ের ব্যাপার

অ্যাশেজের শুরুটা কখনোই ভালো হয় না ইংল্যান্ডের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে মাথা তুলে দাঁড়াতেই পারছেন না ইংলিশ ব্যাটসম্যানরা। রোববার চা বিরতির আগে তাদের সংগ্রহ ছিল সাত উইকেটে ১৬৯ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 07:08 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাশেজের শুরুটা কখনোই ভালো হয় না ইংল্যান্ডের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে মাথা তুলে দাঁড়াতেই পারছেন না ইংলিশ ব্যাটসম্যানরা। রোববার চা বিরতির আগে তাদের সংগ্রহ ছিল সাত উইকেটে ১৬৯ রান। এক ইনিংসে অস্ট্রেলিয়া ৬৭৪ রানের যে পাহাড় গড়েছে সেখানে দুই ইনিংস মিলেও পৌঁছাতে পারছে না ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৩৯ রানে পিছিয়ে থেকে শনিবার চতুর্থ দিনের শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই হোঁচট খায় তারা। ২০ রান তুলতেই খুইয়ে বসে দুই উইকেট। পঞ্চম দিন সকালটাও শুভ হয়নি ইংলিশ ব্যাটসম্যানদের জন্য। পিটারসেন এবং এন্ড্রু স্ট্রাউস একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। অসি পেসার হিলফেনহাসের বলে সরাসরি বোল্ড হয়ে ৮ রান নিয়ে ফিরতে হয় পিটারসেনকে। এরপর স্পিনার হরিতজের শিকার হয়ে দলকে বিপদের মুখেই ঠেলে দেন অধিনায়ক স্ট্রাউস। ইংল্যান্ডের সংগ্রহ তখন চার উইকেটে ৪৩ রান। হাতে ছয় উইকেট থাকলেও ভরসা পাওয়ার মত কোন ব্যাটিংই দেখাতে পারছিলো না ইংল্যান্ড। কারণ অসি বোলারদের দাপট। পেস কিংবা স্পিন দুই ধরনের বোলিংয়েই তারা ভয়ংকর হয়ে ওঠে ইনিংসের শুরু থেকেই। ফলে, প্রায়র (১৪ রান), ফ্লিনটফ (২৬ রান) বোপরাদের মত (১৪ রান) প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের পক্ষেও বড় ইনিংস খেলা সম্ভব হয়নি। শেষরক্ষা যা হয়েছে, কলিংউডের কল্যাণে। অন্তত ইনিংস ব্যবধানে পরাজয় ঠেকাতে শেষ চেষ্টা করে যাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এর আগে অস্ট্রেলিয়া চার সেঞ্চুরি মিলিয়ে ইংলিশদের শুধু রানের পাহাড়ের নিচে চাপাই দেয়নি, ছোট-খাটো রেকর্ডেরও জন্ম দিয়েছে। ৬৭৪ রান টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ইনিংসগুলোর একটি। টেস্টের এক ইনিংসে পাঁচবার এর চেয়ে বেশি রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। আর ইংলিশদের বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ স্কোর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.