ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা এবং বোলার শাহাদাত হোসেনের মতো টেল এন্ডারদের দৃঢ়তায় প্রথম ইনিংসে শেষপর্যন্ত ২৩৮ রানের ইনিংস গড়েছে টাইগাররা।
শেষ বিকেলে জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ১৭।
আগের দিনের বৃষ্টির কারণে পিচ আর্দ্র থাকায় আর্নস ভালের উইকেটে উইন্ডিজ সিমাররা ভয়ংকর হয়ে ওঠেন শুক্রবার। বাউন্সার দিয়ে নাকাল করেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। গতির সাথে বলের সুইং সামাল দিতে পারেনি বাংলাদেশের প্রথম সারির ব্যাটসম্যানরা। এর সঙ্গে আম্পায়ারদের দুটি বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশকে লজ্জার দিকেই ঠেলে দিচ্ছিল।
বিনা উইকেটে ৪২ রানে বাংলাদেশ দ্বিতীয় দিন খেলতে নেমে লাঞ্চের আগেই শীর্ষস্থানীয় ৬ জন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে মাত্র ৭৯ রানে। তবে শেষ দিকের ব্যাটসম্যানদের প্রায় সবাই ছোট খাটো ইনিংস গড়ায় বাংলাদেশের প্রথম ইনিংস সম্মানজনক অবস্থায় পৌঁছায়।
এক্ষেত্রে অধিনায়ক মাশরাফি এবং শাহাদাতের অবদানই বেশি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসটি এসেছে মাশরাফির ব্যাট থেকেই। শাহাদাত খেলেছেন ক্যারিয়ার সেরা ৩৩ রানের ইনিংস।
এর আগে সকালের সেশনেই হোঁচট খায় মাশরাফির দল। মাত্র ৩ রান যোগ হতেই টিনো বেস্টের ওভারের শেষ বলে ড্রাইভ করতে গিয়ে থার্ড স্লি
bdnews24