২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ড্র

প্রথম ইনিংসের ব্যাটিংটা ভাল না হলেও গা-গরম ম্যাচে নিজেদের ঠিকই খুঁজে পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে ড্র করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 05:26 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রথম ইনিংসের ব্যাটিংটা ভাল না হলেও গা-গরম ম্যাচে নিজেদের ঠিকই খুঁজে পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে ড্র করেছে তারা। আনুষ্ঠানিক সফর শুরুর আগে ইংলিশ কন্ডিশনে মানিয়ে নিতে ব্যাটিং, বোলিংটা যাচাই করা গেছে। দুই দিনের ম্যাচে ফলাফল না এলেও ইংলিশদের বিপক্ষে খেলার কৌশল বুঝে গেছেন বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। শুক্রবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। কন্ডিশন সম্পর্কে তেমন ধারণা না থাকায় প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি তরুণতর টাইগাররা। স্বাগতিক বোলারদের তোপের মুখে অল-আউট হয় ১৭০ রানে। ব্যাটিংয়ের মত বোলিংটাও ভাল না হওয়ায় হোম কন্ডিশনে সহজেই বাংলাদেশের রান টপকে যায় ইংলিশরা। ৭ উইকেটে ২৩৩ রান তুলে ইনিংস ঘোষণা করলে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১ উইকেট হারিয়ে ১০৬ রান নিয়ে বাংলাদেশ বড় ইনিংসের ইঙ্গিত দিলেও ম্যাচের সময় ফুরিয়ে যায়। ইংলিশ ব্যাটসম্যান রুটের ব্যাট থেকে আসে ৮৭ রান। ৩৬ রান খরচে তিন উইকেট নিয়েছেন বাংলাদেশের শাকের। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৭০/১০ ও ১০৬/১, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দল: ২৩৩/৭ ( রুট-৮৭, শাকের ৩৬/৩) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৩৫ঘ.