২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০ রানের লিড পেলো পাকিস্তান

এমন রাজসিক ফেরা হবে মোহাম্মদ ইউসুফও কি ভেবেছিলেন? হয়তো ভাবেননি, কিন্তু তাকে যারা চেনেন তাদের ভালো জানা, নিজের দিনে কতটা উজার করে খেলতে পারেন ইউসুফ। ভারতের নিষিদ্ধ ক্রিকেট লিগ আইসিএল থেকে ফেরার পর দলে জায়গা পেয়ে লংকানদের বুঝিয়ে দিলেন ইউসুফ আগের মতই আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 06:45 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এমন রাজসিক ফেরা হবে মোহাম্মদ ইউসুফও কি ভেবেছিলেন? হয়তো ভাবেননি, কিন্তু তাকে যারা চেনেন তাদের ভালো জানা, নিজের দিনে কতটা উজার করে খেলতে পারেন ইউসুফ। ভারতের নিষিদ্ধ ক্রিকেট লিগ আইসিএল থেকে ফেরার পর দলে জায়গা পেয়ে লংকানদের বুঝিয়ে দিলেন ইউসুফ আগের মতই আছেন। স্বাগতিকদের ২৯২ রানের বিপক্ষে মোহাম্মদ ইউসুফ একাই যোগান দিয়েছেন ১১৪ রান। ক্যারিয়ারে যোগ করেছেন ২৪তম সেঞ্চুরি। অথচ গলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম দিন ইউকেট পড়েছে মোট ১২টা। তাতে ২ উইকেট হারিয়ে ১৫ রান (খুররাম মাঞ্জুর ২ ও সালমান বাট ০) তোলে পাকিস্তান। দ্বিতীয় দিন ইউনুস খান ও আব্দুর রউফ, বিপদ এড়ানোর আগেই আরেকবার ধাক্কা খায় পাকিস্তান। দলকে ৮০ রানে রেখে বিদায় নেন অধিনায়ক ইউনুস খান (রউফ ৩১ ইউনুস ২৫)। বোলারদের উইকেট কিছুটা থিতু হয়ে আসায় এরপরই মিজবাউলকে সাথে নিয়ে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলে নেন মোহাম্মদ ইউসুফ। অনেক দিনের বোঝাপড়া কাজে লাগিয়ে পঞ্চম জুটিতে ১৩৯ রান যোগ করে আলাদা হন তারা (মিজবাউল হক ৫৬ রান)। ইউসুফ তখন বেশ সাবলীল থেকেই দলকে এগিয়ে নেন। শোয়েব মালিকের কাছ থেকে সমর্থন পেয়ে পাকিস্তানকে ২৯৪ রানে পৌঁছে দিয়ে রান আউট হন ইউসুফ। তার বিদায়ের আগে ২ রানের লিড পায় পাকিস্তান। এরপর শোয়েব মালিক আর কামরান আকমল দিনের বাকি সময় পার করে দেওয়ার চেষ্টা করলেও কুলাসেকারা তাদের রেহাই দেননি। মালিক ৩৬ ও কামরান আকমল ৩১ রান করেন। অল-আউট হওয়ার আগে শেষপর্যন্ত ৫০ রানে লিড পায় পাকিস্তান। ৭০ রান খরচ করে ৪ উইকেট নেন কুলাসেকারা। তবে দিনটি মোটেই ভাল যায়নি স্পিন উইজার্ড অজান্তা মেন্ডিসের। ২৫ ওভার বল করে ৮৯ রান দিয়েও উইকেট শূন্য থেকেছেন মায়াবি ক্যারম বলের এ জাদুকর। দিন শেষ হতে তখনো কিছুটা সময় বাকি থাকায় দ্বিতীয় ইনিংসে ১ ওভার ব্যাট করতে হয় শ্রীলংকাকে। কোন অঘটন ছাড়াই মাঠ ছাড়েন নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা হেরাথ এবং ওয়ার্নাপুরা। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলংকা: ২৯২ ও ০/০, পাকিস্তান ৩৪২ ( আব্দুর রউফ ৩১, মোহাম্মদ ইউসুফ ১১৪, মিজবাউল হক ৫৬, শোয়েব মালিক ৩৬ ও কামরান আকমল ৩১, কুলাসেকারা ৭০/৪) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২৪৬ঘ.