ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ক্রিকইনফো)--- ঘরোয়া টোয়েন্টি ২০ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করায় শাস্তি গুনেছিল আইসিএল ফেরতা পাক ওপেনার ইমরান নাজির। কিন্তু লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করায় তাকে ক্ষমা করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট।
উলে এখন থেকে শ্রীলঙ্কা সফররত পাকিস্তান দলের ওয়ানডে এবং টোয়েন্টি২০ ম্যাচের জন্য স্কোয়াড বাছাইয়ে ইমরান নাজির বিবেচিত হবেন।
ঘরোয়া টোয়েন্টি২০ টুর্নামেন্টের ফাইনালে আম্পায়ার নাদিম ঘোরির এলবিডাব্লুর সিদ্ধান্তে ভিন্নমত প্রকাশ করায় জরিমানা এবং তিনটি ঘরোয়া ম্যাচের বহিষ্কারাদেশ জোটে নাজিরের। সেইসঙ্গে শ্রীলঙ্কা সফরের দলেও তিনি বিবেচিত হননি।
অবশ্য দিন কয়েক আগে পাক নির্বাচকমণ্ডলীর প্রধান ওয়াসিম বারী এক সাক্ষাৎকারে ইমরান নাজিরে ভূয়সী প্রশংসা করেন এবং শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে তাকে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন।
গ
bdnews24