২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও রিপ্লে অনুমোদন করলো আইসিসি

আগামী অক্টোবর মাসের পর থেকে আম্পায়ারদের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে তা পুনর্বিবেচনার দাবি জানাতে পারবেন টেস্ট ক্রিকেটাররা। গত বছরের 'সফল' পরীক্ষার পর টেস্টে ভিডিও রিপ্লে ব্যবস্থা স্থায়িভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের বিশ্বসংস্থা আইসিসি। বুধবার লর্ডসে আইসিসির ক্রিকেট কমিটি এবং বোর্ডসভায় অনুমোদিত হয়েছে এই সিদ্ধান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

লন্ডন, ২৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী অক্টোবর মাসের পর থেকে আম্পায়ারদের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে তা পুনর্বিবেচনার দাবি জানাতে পারবেন টেস্ট ক্রিকেটাররা। গত বছরের 'সফল' পরীক্ষার পর টেস্টে ভিডিও রিপ্লে ব্যবস্থা স্থায়িভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের বিশ্বসংস্থা আইসিসি। বুধবার লর্ডসে আইসিসির ক্রিকেট কমিটি এবং বোর্ডসভায় অনুমোদিত হয়েছে এই সিদ্ধান্ত। গত বছর চারটি টেস্টে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল এই পদ্ধতি। ওই ম্যাচগুলোর প্রতি ইনিংসে দুবার করে আম্পায়ারদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ ছিল। এরফলে মাঠের আম্পায়ার কর্তৃত্ব কমে যাবে, এমন সমালোচনা থাকলেও আইসিসির ক্রিকেট কমিটি মনে করছে, এই পদ্ধতির খারাপ দিকগুলোর চেয়ে ভালো দিকই বেশি। তাই ক্রিকেটের আইনে স্থায়িভাবে এই পদ্ধতি সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। সিদ্ধান্তটা বুধবারই চূড়ান্ত হলেও আগামী মাসে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজে কার্যকর হবে না তা। এর ব্যবহার শুরু হবে আগামী অক্টোবর মাস থেকে। আইসিসির ওই সভায় ২০১০ সাল নাগাদ ফ্লাড-লাইটের আলোতে দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এ ব্যাপারে নীতিগতভাবে সম্মত হলেও বিষয়টি নিয়ে আরো পরীক্ষা-নীরিক্ষা করে দেখার সিদ্ধান্ত হয়েছে। ফ্লাডলাইটের আলোতে খেলা হলে বলের রং কেমন হবে, পরীক্ষাটা হবে মূলত তা নিয়েই। বিভিন্ন রংয়ের বল নিয়ে পরীক্ষামূলকভাবে ফার্স্ট ক্লাস ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে চায় অস্ট্রেলিয়ানরা। এছাড়া নিম্নমানের উইকেট তৈরি আর স্লো ওভার রেটের বিপক্ষেও কঠোর অবস্থান ঘোষণা করা হয়েছে আইসিসির এই সভা থেকে। স্লো ওভার রেটের জন্য প্রচলিত জরিমানা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের বিশ্ব সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯২৫ ঘ.