লন্ডন, ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালে চির-প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। হাতের কাছে এসেও শিরোপা হাতছাড়া হয়ে যাওয়ার সেই দুঃখ দ্বিতীয় আসরেই ভুলেছে তারা। রোববার লর্ডসে দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ফেভারিট শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ইউনিস খানের দল।
টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার তোলা ৬ উইকেটে ১৩৮ রান ৮ বল হাতে রেখেই টপকে গেছে তারা। বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট পাওয়ার পর ব্যাট হাতে মাত্র ৪০ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে পাকিস্তানকে এই জয়টা এনে দিয়েছেন অলরাউন্ডার শহিদ আফ্রিদি। সুবাদে ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারটা জিতেছেন তিনিই। আর সাত ম্যাচে ৩১৭ রান করে ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার তিলকরতে
bdnews24