২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে এগিয়ে রাখছে টপঅর্ডার ব্যাটিং

সাড়ে তিন মাস আগে, মার্চের এক সুন্দর সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ দেখতে সমবেত ভক্তদের দেখতে হয়েছিল এক বিভৎস, রক্তাক্ত দৃশ্য। মাঠে নয়, মাঠ থেকে একটু দূরে রণক্ষেত্রে পরিণত হওয়া রাজপথে শ্রীলঙ্কান ক্রিকেটাররা মুখোমুখি হয়েছিলেন জীবনের সবচেয়ে ভয়াবহ আতঙ্কের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে তিন মাস আগে, মার্চের এক সুন্দর সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ দেখতে সমবেত ভক্তদের দেখতে হয়েছিল এক বিভৎস, রক্তাক্ত দৃশ্য। মাঠে নয়, মাঠ থেকে একটু দূরে রণক্ষেত্রে পরিণত হওয়া রাজপথে শ্রীলঙ্কান ক্রিকেটাররা মুখোমুখি হয়েছিলেন জীবনের সবচেয়ে ভয়াবহ আতঙ্কের। যে দুটি দলের খেলাকে ঘিরে জন্ম হয়েছিল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটির, তিন মাস পর সেই দুটি দল আবার মুখোমুখি হচ্ছে ক্রিকেট নামের খেলাটির সবচেয়ে আনন্দদায়ী একটি উৎসবকে কেন্দ্র করে! রোববার ক্রিকেটতীর্থ লর্ডসে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা আর পাকিস্তান। এমন নয় যে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বহনকারী বাসের ওপর সন্ত্রাসীদের সেই হামলার পর এই প্রথম দেখা হচ্ছে তাদের, এই টুর্নামেন্টেই গ্র"প-পর্বে হয়ে গেছে সেই দেখাটা। তবু, ক্রিকেটের নবতম সংস্করণ টোয়েন্টি-টোয়েন্টির বিশ্বকাপ ফাইনালে এই দুদলের দেখা হওয়াটা যেন নিয়তির এক চমৎকার উপহার- সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক ঐশ্বরিক রায়! টুর্নামেন্টটা যে ভাবে শুরু করেছিল পাকিস্তান, তাতে গতবারের রানার্স আপ হলেও মোটেই মনে হয়নি তারা এবারো ফাইনালে খেলবে। ইংল্যান্ডের কাছে ৪৮ রানের সেই হারের পর শ্রীলঙ্কার কাছেও হেরেছে তারা। কিন্তু পাকিস্তান ক্রিকেটের এক রহস্যময় দল, আর দেওয়ালে পিঠ ঠেকে গেলে তারা বরাবরই ভয়ঙ্কর