ওয়েলিংটন, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল নিউজিল্যান্ডের কম ক্ষতি করেনি। আইসিসি'র অনুমোদন না পাওয়া এই টুর্নামেন্টে অংশ নেয়ায় বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়েছে কিউইরা। তাদেরই একজন শেন বন্ড। তবে নিউজিল্যান্ডের ক্রিকেটের জন্য সুখবর, এই ফাস্ট বোলার আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ইতিমধ্যেই। এবং জাতীয় দলে ফিরতেও তিনি আগ্রহী।
সা
bdnews24