২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ডাক পেলেন সগীর

মৌসুমে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন উইকেট রক্ষক সগীর। তাকে দলে রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ১৫ জুন থেকে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন উইকেট রক্ষক সগীর। তাকে দলে রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ১৫ জুন থেকে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের জন্য। দলে বিস্ময়কর অন্তর্ভূক্তি হচ্ছে সগীর হোসেনের। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন ম্যাচ না খেলে বাদ পড়া উইকেট রক্ষক মিথুনের জায়গায় এসেছেন তিনি। প্রধান নির্বাচক রফিকুল আলমের যুক্তি, "মিথুনকে কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে রাখা হয়েছিল। সগীর পুরো মৌসুমে ভাল খেলেছে, সুবাদে তাকে দলে দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে ডাকা হয়েছে।" টি-টোয়েন্টির ১৫ জনের দলে পরিবর্তন এই একটাই। এর সঙ্গে যোগ হয়েছে আরো পাঁচজন নতুন খেলোয়াড়। ওপেনার ইমরুল কায়েস, মিডল অর্ডার ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র, দুই পেসার নাজমুল হোসেন ও মাহবুবুল আলম এবং বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। নাজমুল ছাড়া বাকি চার জনই ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে। এক সপ্তাহ ট্রেনিংয়ের পর ২০ জনের ছোট হয়ে আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১১ দিনের একটি ট্রেনিং প্রোগ্রাম রাখা হয়েছে। বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মতুর্জা, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহদাত হোসেন, সৈয়দ রাসেল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, শামসুর রহমান শুভ, মেহরাব হোসেন জুনিয়র, ইমরুল কায়েস, নজমুল হোসেন, মাহবুবুল আলম, এনামুল হক জুনিয়র এবং সগীর হোসেন। বিডিনিউজ টোয়েন্টিয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২৩০ ঘ.