২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিসের কাছে হারলো ইংল্যান্ড

টস জিতে ফিল্ডিং নেওয়াটাই প্রায় অলিখিত নিয়ম হয়ে উঠেছিল টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে সেই নিয়ম ভেঙে টস জিতে ইংল্যান্ড অধিনায়ক পল কলিংউড নিয়েছেন ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 'ই' গ্র"পের এই ম্যাচে সেটা আত্মঘাতী প্রমাণিত হয়েছে শেষ পর্যন্ত - মাত্র ১১১ রানে অলআউট হয়ে স্বাগতিকরা হেরে গেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

নটিংহ্যাম, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টস জিতে ফিল্ডিং নেওয়াটাই প্রায় অলিখিত নিয়ম হয়ে উঠেছিল টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে সেই নিয়ম ভেঙে টস জিতে ইংল্যান্ড অধিনায়ক পল কলিংউড নিয়েছেন ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 'ই' গ্র"পের এই ম্যাচে সেটা আত্মঘাতী প্রমাণিত হয়েছে শেষ পর্যন্ত - মাত্র ১১১ রানে অলআউট হয়ে স্বাগতিকরা হেরে গেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। ১০ বল হাতে রেখেই দক্ষিণ আফ্রিকার এই জয়ে সবচেয়ে বড় অবদান জ্যাক ক্যালিসের। প্রথমে বল হাতে ২০ রানে দুটি উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও অপরাজিত ৫৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় উইকেটে হার্শেল গিবসের (৩০) সঙ্গে তার ৭৪ রানের জুটি ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাকেও শেষ করে দিয়েছে। ৪৯ বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি আর একটি ছক্কা মেরেছেন তিনি। ম্যাচের ভাগ্য অবশ্য অনেকটাই নির্ধারিত হয়ে গেছে তার আগেই। ওয়েইন পারনেল, জ্যাক ক্যালিস আর রোয়েলফ ফনডার মার্ভদের তোপের মুখে অসহায় ইংলিশরা এক বল বাকি থাকতে ১১১ রানে অলআউট হয়ে যাওয়ার পরই। স্বাগতিকদের পক্ষে দুই অঙ্কের রান করতে পেরেছেন কেবল তিনজন, ওয়েইস শাহ (৩৮), কেভিন পিটারসেন (১৯) আর কলিংউড (১৯)। এই তিনজনের দুজন, শাহ আর কলিংউডকে আউট করেছেন ক্যালিস। দক্ষিণ আফ্রিকার পক্ষে সেরা বোলার অবশ্য ছিলেন পারনেল, ৩.৫ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিনি পেয়েছেন তিনটি উইকেট। কলিংউডের জন্য সান্ত্বনা, টসে হারা দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথও জিতলে ব্যাটিং-ই নিতেন বলে জানিয়েছেন। আরো একটি জায়গায় মিল আছে দুদলের- গ্র"প পর্বের শেষ ম্যাচে জয় পাওয়া দলটাকেই খেলাচ্ছে তারা, পরিবর্তন নেই কোনো দলেরই একাদশে। সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড : ১৯.৫ ওভারে ১১১/১০ (শাহ ৩৮, পিটারসেন ১৯, কলিংউড ১৯; পারনেল ৩/১৪, ক্যালিস ২/২০, ফনডার মার্ভ ২/৩২) দক্ষিণ আফ্রিকা : ১৮.২ ওভারে ১১৪/৩ (ক্যালিস ৫৭*, গিবস ৩০, ডিভিলিয়ার্স ১১, স্মিথ ১১, ডুমিনি ২*; ব্রড ১/১৪, রশিদ ১/২৪, সোয়ান ১/২৭) ফল : দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০০১৪ ঘ