২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ খতিয়ে দেখবে সরকার

টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ খতিয়ে দেখবে সরকার। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের মোশতাক আহমেদ রুহীর এক প্রশ্নের জবাবে ক্রীড়া মন্ত্রীর পক্ষে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপংকর তালুকদার সংসদকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ খতিয়ে দেখবে সরকার। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের মোশতাক আহমেদ রুহীর এক প্রশ্নের জবাবে ক্রীড়া মন্ত্রীর পক্ষে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপংকর তালুকদার সংসদকে এ কথা জানান। তিনি বলেন,'' টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হেরে যাওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হবে। এজন্য কেউ দোষী হলে তা তদন্ত করে দেখা হবে। ২০১১ সালে বাংলাদেশে বিশ্বকাপের কিছু খেলা রয়েছে। ওই সব খেলায় বাংলাদেশের মর্যাদা যাতে থাকে সেজন্য সরকার কিছু ব্যবস্থা নেবে।'' টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারত ও আয়ারল্যান্ডের কাছে পরাজিত হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১২৬ঘ.