২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ

টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে টিকে থাকার লড়াইয়ে সোমবার আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় যুক্তরাজ্যের নটিংহ্যাম শহরের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে এই খেলা শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 07:10 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে টিকে থাকার লড়াইয়ে সোমবার আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় যুক্তরাজ্যের নটিংহ্যাম শহরের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে এই খেলা শুরু হবে। এ গ্র"পের প্রথম ম্যাচে ভারতের কাছে ২৫ রানে হেরে যাওয়ায় সুপার এইটে উঠতে হলে আয়ারল্যান্ডের সঙ্গে টাইগারদের জয়ের বিকল্প নেই। গত বিশ্বকাপ ক্রিকেটে আয়ারল্যান্ডের কাছে ৭৪ রানে হেরেছিল বাংলাদেশ। তবে পরিস্থিতি এখন ভিন্ন বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট টাইগারক্রিকেটডটকম বলেছে, "এই সফরে তেমনটা ঘটবে না বলে আমরা মনে করছি। খেলোয়াররা সবাই জয় আনতে দৃঢ়প্রতিজ্ঞ।" ছোটখাটো ভুলের জন্যই ভারতের সঙ্গে ম্যাচে হারতে হয়েছে বলে মনে করেন আশরাফুল। অধিনায়কের মতো সুপার এইটে উঠতে আশাবাদী বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানও। সোমবার সি গ্র"পে অস্তিত্বের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়াও। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমআই/১৩১৩ ঘ.