২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইমন্ডসকে দেশে পাঠিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া

আর কোনোদিন আন্তর্জাতিক ক্রিকেটের মাঠে দেখা যাবে অ্যান্ড্রু সাইমন্ডসকে? উত্তরটা না হওয়ার সম্ভাবনাই বেশি। ভবিষ্যতের কথা বলবে ভবিষ্যত, তবে বর্তমানটা হলো, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের। কারণ, যথারীতি মাঠের বাইরের ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

লন্ডন, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর কোনোদিন আন্তর্জাতিক ক্রিকেটের মাঠে দেখা যাবে অ্যান্ড্রু সাইমন্ডসকে? উত্তরটা না হওয়ার সম্ভাবনাই বেশি। ভবিষ্যতের কথা বলবে ভবিষ্যত, তবে বর্তমানটা হলো, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের। কারণ, যথারীতি মাঠের বাইরের ঘটনা। 'টিম রুল' ভেঙ্গে অতিরিক্ত মদ্যপান, প্রতিক্রিয়ায় অনুশীলনে অনুপস্থিত থাকার অপরাধে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল থেকে বহিস্কার করা হয়েছে তাকে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, তাকে অবিলম্বে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তার সঙ্গে নতুন চুক্তি করার ব্যাপারেও এখন নতুন করে চিন্তা করছে সিএ। বৃহস্পতিবার মেলবোর্নে তাড়াহুড়ো করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। "গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অ্যান্ড্রু দলের বেশ কিছু নিয়ম ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে"- সাংবাদিকদের বলেছেন তিনি। সেই সঙ্গে তিনি ব্যাখ্যা দিয়েছেন, "আলাদা করে দেখলে তার অপরাধগুলো হয়তো খুব বড় কিছু নয়। কিন্তু দলের সতীর্থদের কাছে এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে গত ছয় মাস থেকে এক বছরের মধ্যে সে যে সব প্রতিশ্র"তি দিয়েছিল তার বিবেচনায় এগুলো অনেক বড়।" আসলে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তিনি সাইমন্ডস বলেই। 'টিম রুল'-এর তোয়াক্কা না করে কখনো নাইট ক্লাবে ফুর্তি করা, কখনো বা মাছ ধরতে যাওয়া- তার ক্যারিয়ারে এ রকম ঘটনা ঘটেছে অনেকবারই। ২০০৫ সালে ইংল্যান্ডে সর্বশেষ সফর থেকেও তাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল আরেকটু হলেই। সেবার ন্যাটওয়েস্ট ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে আলোচিত ম্যাচের আগের রাতে নাইট ক্লাবে ফুর্তি করতে গিয়ে বাদ পড়েছিলেন দল থেকে। আর গত বছর ডারউইনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে মাছ ধরতে গিয়ে টিম মিটিং মিস করার অপরাধে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতেই বসেছিল। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া তার জন্য মনোবিদের সাহায্য নেওয়ারও ব্যবস্থা করেছিল। সব ভুলে ক্রিকেটে মনোযোগী হবেন এমন প্রতিশ্র"তি দিয়েই অস্ট্রেলিয়া দলে ফিরেছিলেন তিনি। কিন্তু তারপর আবার এই ঘটনা! বৃহস্পতিবার ওভালে যখন অনুশীলন করছিল রিকি পন্টিংয়ের দল, সেখানে ছিলেন না তিনি। অনুশীলনশেষের সংবাদ সম্মেলনে পন্টিং জানিয়েছেন, সতীর্থরাই তাকে দলে না রাখার পক্ষে ভোট দিয়েছেন। "অ্যান্ড্রু আসলে নিজেকে তো ডুবিয়েছেই, তার দলকে এবং ক্রিকেট অস্ট্রেলিয়াকেও ডুবিয়েছে। ক্রিকেটার হিসেবে ওর সামর্থ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু ও যে ওর নিজের দেওয়া প্রতিশ্র"তিগুলোই রাখছে না"- বলেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। এই ঘটনার পর আসলে অসাধারণ প্রতিভাবান এই অলরাউন্ডারের ভবিষ্যতই হয়ে পড়েছে অনিশ্চিত। এ মাসের শেষেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার। সিএ সেটা নবায়নের একটা প্রস্তাব দিয়েছিল, কিন্তু সাদারল্যান্ড ইঙ্গিত দিয়েছেন সেটা থেকে সরে আসার। "ওকে জানানো হয়েছে এ ব্যাপারে আমরা নতুন করে চিন্তা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪১ ঘ.