ঢাকা, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আইপিএলের দ্বিতীয় আসরটি শুরুর আগে মুখে হাসি ছিল না ললিত মোদির। লোকসভা নির্বাচনকে ঘিরে নিরাপত্তাসংক্রান্ত ঝামেলায় ভারতের ঘরোয়া এই টোয়েন্টি-টোয়েন্টি আসরটি সরিয়ে নিতে হয়েছিল ভিনদেশে। তবে দক্ষিণ আফ্রিকার মাঠে ৩৭ দিনের জমজমাট এই আসরের সাফল্য মুখে হাসি ফিরিয়ে এনেছে আইপিএল চেয়ারম্যানের। এখন তিনি ভাবছেন, ভবিষ্যতে প্রতি বছর দুটি করে আইপিএলের আসর আয়োজন করা যায় কি না! একটি ভারতে, আর অন্যটি ভারতের বাইরে অন্য কোনো দেশে।
বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় শোনানো মোদির এই স্বপ্ন বাস্তবায়ন হবে কি না, সেটা এখনো অনেক দূরের ব্যাপার। তবে আইপিএলের দ্বিতীয় আসরের পরিসংখ্যান বলছে, এবার ব্যাটে-বলে দারুণ লড়াই হয়েছে ভারতীয় আর অভারতীয় ক্রিকেটারদের মধ্যে। আর সেই লড়াইয়ে শচীন টেন্ডুলকার-রাহুল দ্রাবিড়-মহেন্দ্র সিং ধোনিরা পিছিয়ে থাকলেও এগিয়ে আছেন অনিল কুম্বলে, আর পি সিং, আশীষ নেহরারা। মানে ব্যাটিংয়ে ছিল ভিনদেশিদের আধিপত্য আর বোলিংয়ে 'ভারত-রাজ'।
রোববার শেষ হওয়া এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে ভারতীয় একজনই, চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। ১৪ ম্যাচে ৪৩৪ রান করে তিনি আছেন চার নম্বরে। তার ওপরের তিনজনের দুজন অস্ট্রেলিয়ান, একজন দক্ষিণ আফ্রিকান। ১২ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ৫৭২ রান করেছেন চেন্নাই দলে রায়নার সতীর্থ ম্যাথু হেইডেন, আর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে হেইডেনের এক সময়ের ওপেনিং সঙ্গী অ্যাডাম গিলক্রিস্ট ১৬ ম্যাচে ৪৯৫ রান নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। তবে মোট রান কম হলেও গিলক্রিস্ট এগিয়ে আছেন অন্য জায়গায়- সবচেয়ে বেশি ২৯টি ছক্কা মেরেছেন তিনি, আর তার স্ট্রাইক রেটও (১৫২.৩০) হেইডেনের (১৪৪.৮১) চেয়ে বেশি। এই জায়গায় একজনই কেবল এগিয়ে আছেন গিলক্রিস্টের ওপরে- মুম্বাই ইন্ডিয়ানসের ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডুইন স্মিথ। ৮ ম্যাচে ২১৫ রান করা স্মিথের স্ট্রাইক রেট ১৬২.৮৭। সঙ্গে ডেকানকে দারুণ নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানো গিলক্রিস্টকেই এনে দিয়েছে টুর্নামেন্ট সেরার পুরস্কার।
ব্যাটসম্যানদের সেরা পাঁচে রায়নার আগে-পরে আছেন দিল্লীর দুই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স (১৫ ম্যাচে ৪৬৫ রান) ও শ্রীলঙ্কার তিলকরতে
bdnews24