২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল জিতে নিল ডেকান চার্জার্স

প্রথম আসরের ফলটাকে আমূল উল্টে দেওয়ার সম্ভাবনা ছিল। সবার নিচে থেকে আইপিএলের প্রথম আসর শেষ করা বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের সামনে টার্গেট ছিল মাত্র ১৪৪ রানের। কিন্তু রোববারের শ্বাসরুদ্ধকর ফাইনালে সেই টার্গেটটা অল্পের জন্য ছুঁতে পারেনি তারা। ছুঁতে দেয়নি অ্যাডাম গিলক্রিস্টের ডেকান চার্জার্স। চ্যালেঞ্জার্সদের ৯ উইকেটে ১৩৭ রানে আটকে রেখে ৬ রানের দারুণ এক জয় দিয়ে ডিএলএফ আইপিএল ট্রফিটা ঘরে তুলেছে হায়দ্রাবাদের এই দলটিই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

জোহানেসবার্গ, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আসরের ফলটাকে আমূল উল্টে দেওয়ার সম্ভাবনা ছিল। সবার নিচে থেকে আইপিএলের প্রথম আসর শেষ করা বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের সামনে টার্গেট ছিল মাত্র ১৪৪ রানের। কিন্তু রোববারের শ্বাসরুদ্ধকর ফাইনালে সেই টার্গেটটা অল্পের জন্য ছুঁতে পারেনি তারা। ছুঁতে দেয়নি অ্যাডাম গিলক্রিস্টের ডেকান চার্জার্স। চ্যালেঞ্জার্সদের ৯ উইকেটে ১৩৭ রানে আটকে রেখে ৬ রানের দারুণ এক জয় দিয়ে ডিএলএফ আইপিএল ট্রফিটা ঘরে তুলেছে হায়দ্রাবাদের এই দলটিই। ডেকানের এই জয়ে সবচেয়ে বড় অবদান অ্যান্ড্রু সাইমন্ডসের। সদ্য অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়া এই অলরাউন্ডার প্রথমে ব্যাট হাতে ৩৩ রানের দারুণ একটা ইনিংস খেলার পর বল হাতে পর পর দুই বল দুটি উইকেট তুলে নিয়ে বদলে দিয়েছেন ম্যাচের সমীকরণ। তার এই পারফরম্যান্সের কাছেই ম্লান হয়ে গেছে বেঙ্গালুরু অধিনায়ক অনিল কুম্বলের দুর্দান্ত বোলিং। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর নিজেই বল হাতে ওপেন করতে নেমে প্রথম ওভারেই বিপজ্জনক গিলক্রিস্টকে বিদায় করে শুরু করেছেন তিনি, শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। সে কারণেই ২০ ওভারে ডেকানের সংগ্রহ আটকে ছিল ৬ উইকেটে ১৪৩ রানে। সংক্ষিপ্ত স্কোর ডেকান চার্জার্স : ২০ ওভারে ১৪৩/৬ (গিবস ৫৩, সাইমন্ডস ৩৩, শর্মা ২৪; কুম্বলে ৪/১৬, বিনয়কুমার ২/৩০) বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স : ২০ ওভারে ১৩৭/৯( ফনডার মার্ভ ৩২, টেলর ২৭, উথাপ্পা ১৭*, ক্যালিস ১৬; ওঝা ৩/২৮, সাইমন্ডস ২/১৮, হারমিত সিং ২/২৩) ফল : ডেকান ৬ রানে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০০৭ ঘ.