২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী আবুধাবি

নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ আয়োজনের অধিকার হারিয়ে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন ভীষণ মর্মাহত। ঠিক এমন দুঃসময়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আবুধাবি ক্রিকেট কাউন্সিল। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো আবুধাবিতে আয়োজন করতে তারা আগ্রহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

আবুধাবি, ২৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ আয়োজনের অধিকার হারিয়ে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন ভীষণ মর্মাহত। ঠিক এমন দুঃসময়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আবুধাবি ক্রিকেট কাউন্সিল। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো আবুধাবিতে আয়োজন করতে তারা আগ্রহী। আইপিএল দেখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট এখন দক্ষিণ আফ্রিকায়। আবুধাবি ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী দিলওয়ার মানি জানিয়েছেন, সেখান থেকে দেশে ফেরার সময় আবুধাবিতে কিছু সময়ের জন্য থামবেন বাট। তখনই তার সঙ্গে কথা বলে প্রস্তাবটা দিতে চাইছেন মানি, "দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার সময় মিস্টার বাট আবুধাবিতে থামবেন। তখন তার সঙ্গে মিটিংয়ে বসবো আমি। (পিসিবি) অনুরোধ করলে বিশ্বকাপসহ তাদের সব আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে আগ্রহের কথা জানাবো আমরা। পাকিস্তানের এখন কঠিন সময় যাচ্ছে। আর এই সময়ে আমরা তাদের সাহায্য করতে চাই।" আগামী ৩ জুন দুবাইয়ে ২০১১ বিশ্বকাপের সহ-স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধানদের সঙ্গে আইসিসি কর্মকর্তাদের আলোচনায় বসার কথা। ইজাজ বাট অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন পাকিস্তানের ভেন্যুগুলোর নিরাপত্তা পরিকল্পনা আইসিসি'র সদস্য দেশগুলোর কাছে উপস্থাপন করতে যাচ্ছে পিসিবি। সেই পরিকল্পনা সদস্যদের মনঃপূত না হলে নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেবেন তারা। এখন পর্যন্ত পাকিস্তানের চারটি সিরিজ আয়োজন করেছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। সেখানে ২০০৬ সালে ভারতের সঙ্গে দুটো ওয়ানডে এবং পরের বছর শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। স