২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের অভিষেক ম্যাচে মুম্বাইর হার

সতীর্থ মাশরাফি বিন মর্তুজার চেয়েও দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএলে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের অভিষেকটা হয়েছে অবশেষে। তবে বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ানসের শেষ ম্যাচে তার অভিজ্ঞতাও হয়েছে অনেকটা মাশরাফির মতোই- ব্যাট হাতে মাত্র ২ রান করে আউট হয়েছেন তিনি, তার দলও হেরে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

সেঞ্চুরিয়ন, ২১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সতীর্থ মাশরাফি বিন মর্তুজার চেয়েও দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএলে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের অভিষেকটা হয়েছে অবশেষে। তবে বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ানসের শেষ ম্যাচে তার অভিজ্ঞতাও হয়েছে অনেকটা মাশরাফির মতোই- ব্যাট হাতে মাত্র ২ রান করে আউট হয়েছেন তিনি, তার দলও হেরে গেছে। তাদের চার উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান আরো সংহত করেছে সবার আগে শেষ চারে ওঠা দিল্লী ডেয়ারডেভিলস। আর মুম্বাইয়ের বিদায় তো নিশ্চিত হয়ে ছিল আগে থেকেই। শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে অজিনকিয়া রাহানের ৫৬ আর অধিনায়ক শচীন টেন্ডুলকারের ৪৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে তারা তুলেছিল ১৬৫ রান। অধিনায়ক বীরেন্দর শেবাগের মাত্র ২৭ বলে ৫০ রানের খুনে ইনিংসের সুবাদে ১৫ বল হাতে রেখেই অনায়াস জয় পেয়ে গেছে দিল্লী। এছাড়া ওপেনার গৌতম গম্ভীর করেছেন ৩৮ বলে ৪৭ রান। মুম্বাইর পক্ষে মাত্র ১৭ রান দিয়ে চার উইকেট নিয়েছেন হরভজন সিং। সংক্ষিপ্ত স্কোর মুম্বাই ইন্ডিয়ানস : ২০ ওভারে ১৬৫/৮ (জয়াসুরিয়া ০, টেন্ডুলকার ৪৬, ডুমিনি ৯, আশরাফুল ২, রাহানে ৫৬, নায়ার ৪, শাহ ১২, হরভজন ১২*, মালিঙ্গা ০, কুলকার্নি ০*; ন্যানেস ৩/২৭, সাংওয়ান ২/২৮, সালভি ১/২৭, ভাটিয়া ১/২৯) দিল্লী ডেয়ারডেভিলস : ১৭.৩ ওভারে ১৬৬/৬ (গম্ভীর ৪৭, ওয়ার্নার ১৫, শেবাগ ৫০, দিলশান ২৪, ভাটিয়া ২, ডিভিলিয়ার্স ৬, কার্তিক ০*, মিশ্র ১৩*; হরভজন ৪/১৭, কুলকার্নি ১/৩৬, মালিঙ্গা ১/৩৮) ফল : দিল্লী ৪ উইকেটে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১১০ ঘ