২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরের সামনে ১৩৫ রানের লক্ষ্য

সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া দিল্লী ডেয়ারডেভিলস এখন নির্ভার। তাদের ঠিক বিপরীত অবস্থা ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের। শেষ চারে উঠতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে ব্যাঙ্গালোরকে। এমন চাপের মুখে দাঁড়িয়ে সোমবার আইপিএলে দিল্লীকে তেমন বড় সংগ্রহ গড়তে দেয়নি তারা। ৭ উইকেটে ১৩৪ রান করেছে বীরেন্দর শেবাগের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

জোহানেসবার্গ, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া দিল্লী ডেয়ারডেভিলস এখন নির্ভার। তাদের ঠিক বিপরীত অবস্থা ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের। শেষ চারে উঠতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে ব্যাঙ্গালোরকে। এমন চাপের মুখে দাঁড়িয়ে সোমবার আইপিএলে দিল্লীকে তেমন বড় সংগ্রহ গড়তে দেয়নি তারা। ৭ উইকেটে ১৩৪ রান করেছে বীরেন্দর শেবাগের দল। শেবাগ (০) নিজে অবশ্য আবারো ব্যর্থ। তবে ওপেনিংয়ে তার সঙ্গী গৌতম গম্ভীর (২৭) এবং ধারাবাহিকতার মধ্যে থাকা দীনেশ কার্তিক (৩১) ও এবি ডি ভিলিয়ার্সের (২৮) দায়িত্বপূর্ণ ব্যাটিং বিপদে পড়তে দেয়নি ১ রানে ২ উইকেট হারিয়ে ফেলা দিল্লীকে। ব্যাঙ্গালোরের পক্ষে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন প্রাভিন কুমার । ২৪ রানের বিনিময়ে অধিনায়ক অনিল কুম্বলের শিকার ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২১২ঘ.