পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এবার তাদের সঙ্গী হওয়া প্রায় নিশ্চিত হয়েছে শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানস-এর। শনিবার তাদের ৭ উইকেটে হারিয়ে নিজেদের শেষ চারে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
টস জিতে ব্যাট করতে নেমে জেপি ডুমিনির হাফসেঞ্চুরির (৫৪ বলে ৬২) সঙ্গে অভিষেক নায়ারের অপরাজিত ৩৩ আর সনাৎ জয়াসুরিয়ার ৩০ রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান তুলেছিল মুম্বাই।
ম্যাথু হেইডেনের ৫৭ বলে অপরাজিত ৬০ রানের সুবাদে ৫ বল হাতে রেখেই সেই স্কোর টপকে গেছে চেন্নাই।
এই জয়ে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে চেন্নাই। আর ১৩ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া মুম্বাই আছে সপ্তম স্থানে, তাদের পেছনে কেবল কলকাতা নাইট রাইডার্স।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই : ২০ ওভারে ১৪৭/৫ (ডুমিনি ৬২, নায়ার ৩৩*, জয়াসুরিয়া ৩০; রায়না ১/২২, ত্যাগী ১/২৯, মরকেল ১/৩১)
চেন্নাই : ১৯.১ ওভারে ১৫১/৩ (হেইডেন ৬০* ধোনি ২৩*, বদ্রিনাথ ২২, রায়না ২০; ব্র্যাভো ১/১৯, মালিঙ্গা ১/১৯, কুলকার্নি ১/৪৫)
ফল : চেন্নাই ৭ উইকেটে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৫১ঘ.
bdnews24