২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডারহাম টেস্টে ইংল্যান্ডের রানের পাহাড়

রবি বোপারা আর অ্যালিস্টার কুকের সেঞ্চুরি প্রথম দিনেই গড়ে দিয়েছিল ভিতটা। দ্বিতীয় দিনটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিনে তার ওপর রানের পাহাড় গড়ে তুলেছেন কেভিন পিটারসেন, পল কলিংউড আর ম্যাট প্রিয়ররা। সুবাদে ৬ উইকেটে ৫৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। ডারহাম টেস্ট জিতে সিরিজ বাঁচানোর স্বপ্নটা তাই প্রায় অসম্ভব হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

লন্ডন, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রবি বোপারা আর অ্যালিস্টার কুকের সেঞ্চুরি প্রথম দিনেই গড়ে দিয়েছিল ভিতটা। দ্বিতীয় দিনটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিনে তার ওপর রানের পাহাড় গড়ে তুলেছেন কেভিন পিটারসেন, পল কলিংউড আর ম্যাট প্রিয়ররা। সুবাদে ৬ উইকেটে ৫৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। ডারহাম টেস্ট জিতে সিরিজ বাঁচানোর স্বপ্নটা তাই প্রায় অসম্ভব হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। পিটারসেন ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেও কলিংউড আর প্রিয়র ঠিকই হাফসেঞ্চুরি করেছেন। ৬৩ রান করে আউট হয়েছেন প্রিয়র, আর কলিংউড শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬০ রান নিয়ে। এর আগে ১২৬ রান নিয়ে দিন শুরু করা কুক শেষ পর্যন্ত আউট হয়েছেন ১৬০ রান করে। টানা তিন ম্যাচে সেঞ্চুরি পাওয়া বোপারা প্রথম দিনেই আউট হয়েছিলেন ১০৮ রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১৪৬ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন সুলেমান বেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৫১ঘ.