২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানকে হারিয়ে দিল্লীর শীর্ষস্থান আরো সংহত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের শীর্ষে আগে থেকেই ছিল দিল্লী ডেয়ারডেভিলস। বুধবার ডারবানে এই টুর্নামেন্টের একমাত্র ম্যাচে ডেকান চার্জার্সকে ১২ রানে হারিয়ে সেই স্থানটা আরো সংহত করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 10:15 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ডারবান, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের শীর্ষে আগে থেকেই ছিল দিল্লী ডেয়ারডেভিলস। বুধবার ডারবানে এই টুর্নামেন্টের একমাত্র ম্যাচে ডেকান চার্জার্সকে ১২ রানে হারিয়ে সেই স্থানটা আরো সংহত করেছে তারা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তুলেছিল দিল্লী। জবাবে ডেকান দু বল বাকি থাকতে অলআউট হয়ে গেছে ১৬১ রানে। দিল্লীর এই জয়ে সবচেয়ে বড় অবদান অলরাউন্ডার রজত ভাটিয়ার। ২.৪ ওভারে মাত্র ১৪ রানে চার উইকেট তুলে নিয়ে তিনিই সর্বনাশ করেছেন ডেকানের। নইলে অ্যাডাম গিলক্রিস্ট (৬৪) আর অ্যান্ড্রু সাইমন্ডসের (৪১) দারুণ ব্যাটিংয়ে জয়ের পথেই এগোচ্ছিল ডেকান। সংক্ষিপ্ত স্কোর দিল্লী ডেয়ারডেভিলস : ২০ ওভারে ১৭৩/৭ (কার্তিক ৪৪*, ডিভিলিয়ার্স ৪৪, দিলশান ৩৭; ওঝা ২/২৬, ভাস ২/৫২) ডেকান চার্জার্স : ১৯.৪ ওভারে ১৬১/১০ (গিলক্রিস্ট ৬৪, সাইমন্ডস ৪১, তেজা ২৭; ভাটিয়া ৪/১৫, সাংওয়ান ৩/১৮) ফল : দিল্লী ১২ রানে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০৭ ঘ.