সেঞ্চুরিয়ন, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবার সেমিফাইনালে উঠলেও এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব তেমন স্বস্তিতে নেই। প্রথম ১০ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করা দলটি মঙ্গলবার নিজেদের একাদশ ম্যাচে তেমন কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সকে। ৯ উইকেটে ১১৯ রান করেছে তারা।
পাঞ্জাবের পক্ষে সবচেয়ে বেশি রান সানি সোহালের। ২৩ বলে ৪৩ রান করে রান আউট হয়েছেন এই ওপেনার। সোহাল ছাড়া আর মাত্র দুজনই দুই অংকের ঘরে যেতে পেরেছেন --- করন গোয়েল (অপরাজিত ২০) ও অধিনায়ক যুবরাজ সিং (১২)। মুম্বাইয়ের সেরা বোলার জেপি ডুমিনি। ৪ ওভার বল করে মাত্র ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন এই অফস্পিনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২৩২ঘ.
bdnews24