২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবকে জেতালেন জয়াবর্ধনে

মাত্র ৩৬ বলে ৬০ রানের দারুণ একটা ইনিংস খেলেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। তুলনায় মাহেলা জয়াবর্ধনের ২৮ বলে ৪৩ রানের ইনিংসটাকে সাদা চোখে পিছিয়েই রাখতে হয়। কিন্তু শনিবার মাঠের লড়াইয়ে বেশি কাজে লেগেছে সাবেক শ্রীলঙ্কান অধিনায়কের ইনিংসটাই, কারণ তার ওই ৪৩ রানে ভর করেই ডেকান চার্জার্সের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে পাঞ্জাবের কিংস ইলেভেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

কিম্বার্লি, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্র ৩৬ বলে ৬০ রানের দারুণ একটা ইনিংস খেলেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। তুলনায় মাহেলা জয়াবর্ধনের ২৮ বলে ৪৩ রানের ইনিংসটাকে সাদা চোখে পিছিয়েই রাখতে হয়। কিন্তু শনিবার মাঠের লড়াইয়ে বেশি কাজে লেগেছে সাবেক শ্রীলঙ্কান অধিনায়কের ইনিংসটাই, কারণ তার ওই ৪৩ রানে ভর করেই ডেকান চার্জার্সের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে পাঞ্জাবের কিংস ইলেভেন। কিম্বার্লির ডিবিয়ার্স ডায়মন্ডস ওভালে শনিবার বিকেলে আইপিএলের এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সাইমন্ডসের ওই ইনিংসের সুবাদে ডেকান চার্জার্স তুলেছিল ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান। একাদশ ওভারে ৭৪ রানে চার উইকেট হারানোর পর ভেনুগোপাল রাওকে (৩২) সঙ্গে নিয়ে ৫৬ বলে ৯৫ রানের দারুণ এক জুটি গড়েছেন এই অস্ট্রেলিয়ান। চারটি ছক্কা আর দুটি বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস, ২৫ বলের ইনিংসে ভেনুগোপাল মেরেছেন দুটি ছক্কা আর একটি বাউন্ডারি। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও পাঞ্জাবের ইনিংসটাকে পথ দেখিয়ে নিয়ে গেছে তিনটি ছক্কা ও একটি বাউন্ডারিতে সাজানো জয়াবর্ধনের ওই ইনিংস। তাকে প্রয়োজনীয় সঙ্গ দিয়েছেন সানি সোহাল (৩০), কুমার সাঙ্গাকারা (২৫) ও অধিনায়ক যুবরাজ সিংরা (১৮)। আর রবি তেজার থ্রোতে তার রানআউটের পর ১০ বলে একটি ছক্কার সাহায্যে ব্রেট লির ১৪ রানের সুবাদে এক বল হাতে রেখে জয় পেয়ে গেছে পাঞ্জাব। ১০ ম্যাচে এটা পাঞ্জাবের পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে এখন তারা চতুর্থ স্থানে। ৯ ম্যাচে ডেকানের পয়েন্টও ১০, তবে রান রেটে তারা আছে তৃতীয় স্থানে। তাদের সামনে আছে দিল্লী ডেয়ারডেভিলস (১২) আর চেন্নাই সুপার কিংস (১১)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪৫ ঘ.