চট্টগ্রাম, ৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পিসিএলে অংশ নিচ্ছে তিনটি কর্পোরেট প্রতিষ্ঠান, তবে নিজেদের বিশাল সমর্থকগোষ্ঠী দিয়ে মাত করে দিতে পেরেছে কেবল দাদা ওয়ারিয়র্সই। কন্টিনেন্টাল গ্র"পের পাইরেটস অফ চিটাগাং এবং ইস্পাহানী টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সেমিফাইনালে দাদা'র বড় শক্তি হয়ে উঠবেন তাদের সমর্থকরা। শুক্রবার বাদ্য-বাজনা নিয়ে হাজির হওয়া সমর্থকরা এমএ আজিজ স্টেডিয়ামকে সরগরম করে রাখলেন। আর গ্র"প পর্বের শেষ ম্যাচে পাইরেটসকে হারিয়ে দাদা'র সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর গেট খোলা পেয়ে সেই সমর্থকরা গ্যালারি থেকে ঝাঁকে ঝাঁকে মাঠে নেমে আসছিলেন। যদিও পুলিশের তাড়া খেয়ে পরে তাদের আবার গ্যালারিতেই ফিরে যেতে হল।
আসলে 'দাদা' হচ্ছে চট্টগ্রামের এমইবি গ্র"পের সয়াবিন তেল ও মিনারেল ওয়াটারের ব্র্যান্ড। ওই নামেই দলের নামকরণ। খেলার সময় তারা প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদেরও মাঠে নিয়ে আসে। এবং এদের বেশিরভাগেরই গায়ে শোভা পায় দাদা ওয়ারির্য়স দলের জার্সি। তবে দলটির অধিনায়ক ইমরান আহমেদ জানালেন, শ্রমিক-কর্মচারীর বাইরেও তাদের অনেক সমর্থক আছে। আর সমর্থক তৈরি করার ক্ষেত্রে তারা অভিনব একটা পন্থা অবলম্বন করে সফলও হয়েছে। ইমরানের মুখ থেকেই শুনে নিন কিভাবে প্রতিষ্ঠানের বাইরেও অনেক সমর্থক জোগাড় করলো দাদা ওয়ারিয়র্স, "আমাদের দলের প্রচুর জার্সি করা হয়েছে। মূলত সমর্থকদের কথা ভেবেই এসব তৈরি করা। একটি বেসরকারী রেডিও চ্যানেলে এসএমএসের মাধ্যমে সমর্থক হওয়ার আহবান জানানো হয়। মানে সেখানে একটি নির্দিষ্ট নাম্বারে যারা এসএমএস করেছেন, তারাই আমাদের রেজিষ্টার্ড সাপোর্টার হয়ে গেছেন। এরপর তাদেরকে একটা করে জার্সি দেওয়া হয়েছে। আমাদের ম্যাচে তারাও মাঠে আসে।"
আর খেলোয়াড়দের জন্য আর্থিক প্রণোদনা তো আছেই। এই যেমন এদিন সেমিফাইনাল নিশ্চিত করার পর দলের প্রত্যেক ক্রিকেটারকে তিনশো ইউএস ডলার করে বোনাস দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দাদা ওয়ারিয়র্সের বাঁ হাতি স্পিনার আরাফাত সানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০০ঘ.
bdnews24