২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতলো অনূর্ধ্ব-১৯ দল

১৯৭ রান তাড়া করতে নামা বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ভাগ্যে হারই লেখা হবে বলে মনে হচ্ছিল। ১৪৩ রানে অষ্টম উইকেট হারানোর পর তেমন মনে হওয়াই স্বাভাবিক ছিল। কিন্তু পেসার আবুল হাসান রাজু (৫১ বলে অপরাজিত ৩০) এবং বাঁ হাতি স্পিনার শাকের আহমেদের (৪২ বলে অপরাজিত ২৬) ৫৫ রানের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটি শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছে স্বাগতিকদের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহষ্পতিবার দুই উইকেটের জয় দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এ জিতে নিয়েছে তারা। শনিবার একই ভেন্যুতে শেষ ম্যাচে হারলেও আর কিছু এসে যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭ রান তাড়া করতে নামা বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ভাগ্যে হারই লেখা হবে বলে মনে হচ্ছিল। ১৪৩ রানে অষ্টম উইকেট হারানোর পর তেমন মনে হওয়াই স্বাভাবিক ছিল। কিন্তু পেসার আবুল হাসান রাজু (৫১ বলে অপরাজিত ৩০) এবং বাঁ হাতি স্পিনার শাকের আহমেদের (৪২ বলে অপরাজিত ২৬) ৫৫ রানের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটি শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছে স্বাগতিকদের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহষ্পতিবার দুই উইকেটের জয় দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এ জিতে নিয়েছে তারা। শনিবার একই ভেন্যুতে শেষ ম্যাচে হারলেও আর কিছু এসে যাবে না। সদ্যসমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগে সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার আবুল হাসান রাজু এর আগে শ্রীলঙ্কাকে ৪৭.৪ ওভারে ১৯৭ রানে অলআউট করে দেওয়ায় রেখেছেন দারুণ ভূমিকা। দলের অন্য দুই বোলার নূর হোসেন (২/৪১) ও সাব্বির রহমানের চেয়ে (২/৩৮) সফলই বলতে হবে তাকে কারণ ২ উইকেট নিতে তিনি খরচ করেছেন ৩৪ রান। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরাও হয়েছেন তিনিই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২০২৮ ঘ.