২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র"প চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ঢাকা স্পোর্টস

ম্যাচ সেরা হিসেবে তার নাম ঘোষণা করে ফেলেছেন পুরস্কার প্রদান অনুষ্ঠানের সঞ্চালক ম্যাচ রেফারি রকিবুল হাসান। কিন্তু শাহাদাত হোসেন রাজীবের কোনো খবর নেই! যখন তার পক্ষ থেকে ঢাকা স্পোর্টস ক্লাবের (ডিএসসি) অন্য কাউকে পুরস্কারটা নেওয়ার অনুরোধ করা হচ্ছে, তখনই ড্রেসিংরুম থেকে দৌড়ে নামতে দেখা গেল তাকে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 10:20 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ম্যাচ সেরা হিসেবে তার নাম ঘোষণা করে ফেলেছেন পুরস্কার প্রদান অনুষ্ঠানের সঞ্চালক ম্যাচ রেফারি রকিবুল হাসান। কিন্তু শাহাদাত হোসেন রাজীবের কোনো খবর নেই! যখন তার পক্ষ থেকে ঢাকা স্পোর্টস ক্লাবের (ডিএসসি) অন্য কাউকে পুরস্কারটা নেওয়ার অনুরোধ করা হচ্ছে, তখনই ড্রেসিংরুম থেকে দৌড়ে নামতে দেখা গেল তাকে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজ ভেজা শরীরে কোনোমতে জার্সিটা গায়ে চাপিয়ে পুরস্কার নেওয়া এই ফাস্ট বোলারের কাছে এটা অপ্রত্যাশিতই ছিল, "ম্যান অফ দি ম্যাচ হব, ভাবতেই পারিনি। তাই ড্রেসিংরুমে গিয়ে শাওয়ার নিচ্ছিলাম।" ২১ রানে ২ উইকেট নেওয়াকে তার কাছে তেমন কিছু মনে হয়নি বটে, তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ওভারটি তারই করা। যে ওভারে জাতীয় দলের এই পেসার দু'দুটো উইকেট নেওয়ার পর একটা রানআউটও হয়েছে। সুবাদে স্বল্প রানের ম্যাচে ৭ রানের জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ডিএসসি। 'বি' গ্র"পের সবগুলো ম্যাচ জিতে গ্র"প চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে গেল তারা। তবে এই গ্র"প থেকে দ্বিতীয় দল হিসেবে কারা যাচ্ছে শেষ চারে, এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরো একদিন। বৃহষ্পতিবার ইস্পাহানী-ডিএসসি ম্যাচের ফল এখন দুই ম্যাচেই হারা পাইরেটস অফ চিটাগাং-এরও সেমিফাইনালে যাওয়ার গাণিতিক সম্ভাবনা তৈরি করে দিয়েছে। শুক্রবার তারা দাদা ওয়ারিয়র্সকে হারালে তিন দলের সমান ২ পয়েন্ট হয়ে গেলে রানরেটে একটা দল যাবে সেমিতে। তবে পিসিএলের গ্র"প পর্বের শেষ ম্যাচ জিতলে দাদাই যাবে শেষ চারে। আগেরদিন পাইরেটসের বিপক্ষে ৪৩ বলে ৭৯ রানের ঝড় তোলা ওয়াসিম নাঈম এদিনও হতাশ করেননি। অবশ্য ৪৩ বলে ৪২ বলের ইনিংস বলে অতোটা মারমুখী ছিলেন না তিনি। ডিএসসির হয়ে এদিন বিধ্বংসী ইনিংসটা খেলেছেন জিয়াউর রহমান। ২১ বলে ৩৬ রানের ইনিংসে কোনো চার নেই, তবে ছক্কা চারটি! ওয়াসিম-জিয়ার ব্যাটিং বাদ দিলে ডিএসসির ইনিংসে উল্লেখযোগ্য তেমন কিছু নেই। এজন্যই নির্ধারিত ২০ ওভারে রান ৮ উইকেটে ১৩৭। জবাব দিতে নামা ইস্পাহানী ৫৬ রানে ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে তাদের শ্রীলঙ্কান ক্রিকেটার জিভান মেন্ডিস (৩৩ বলে ৩৫) ও সগীর হোসেনের (২০ বলে ১৫) ৪৬ রানের পার্টনারশিপ জয়ের দিকেই এগিয়ে নিচ্ছিল। শেষ ২৪ বলে জেতার জন্য তাদের দরকার ছিল ৩৬ রানের। ডিএসসির উইকেটকিপার খালেদ মাসুদ যদিও বললেন, "রাজীবের ওই ওভারে অতোগুলো উইকেট না পড়লেও বোধহয় আমরাই জিততাম। কারণ ওদের শুরু থেকেই চাপে রেখেছিলাম। প্রতি ওভারে খুব বেশি রানও তুলতে পারছিল না।" জাতীয় দলের সাবেক অধিনায়ক যতোই বলুন, হাতে পর্যাপ্ত উইকেট থাকায় জেতা মোটেও কঠিন ছিল না ইস্পাহানীর। কিন্তু ইনিংসের সপ্তদশ ওভারটাই পাল্টে দিল সব হিসাব-নিকাশ। তৃতীয় বলে সগীরকে তুলে নেওয়ার এক বল পরই যাকে ফেরানো খুব জরুরী হয়ে পড়েছিল, সেই জিভান মেন্ডিসকেও। ওভারের শেষ বলে ইজাজ আহমেদের রানআউটে ৩ উইকেটে ১০২ থেকে ৬ উইকেটে ১০৪ হয়ে যায় ইস্পাহানী। হঠাৎ রানের চাপে আরো দুই উইকেট খোয়ানো দলটির সামনে শেষ ওভারে ১৮ রানের সমীকরণ দাঁড়ায়। টেল এন্ডারদের পক্ষে যা মেলানো কঠিনই ছিল। ম্যাচ সেরা বাছা অবশ্য কঠিন ছিল না। যদিও ব্যাটিংয়ে ৪২ রানের পর ৩১ রানে ২ উইকেট নেওয়া ওয়াসিম নাঈমও ম্যাচ সেরার জোরালো দাবিদার ছিলেন। তাকে না দেওয়ার ব্যাখ্যা, শাহাদাতের ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ওভার। সংক্ষিপ্ত স্কোর ডিএসসি: ২০ ওভারে ১৩৭/৮ (ওয়াসিম ৪২, রাজিন ৪, খালেদ মাসুদ ৪, আনিসুর রহমান ১০, রাশেদ হানিফ ৮, জিয়াউর ৩৬, তাপস ঘোষ ২, ওয়াসেল উদ্দিন ১৩, অতিরিক্ত ১৮, মনির হোসেন ১/২৫, জিভান মেন্ডিস ১/১৮, ফজলে রাব্বি ২/২৬, রিদওয়ান হোসেন ১/৩, সাজ্জাদুল হক রিপন ২/৯)। ইস্পাহানী: ২০ ওভারে ১৩০/৮ (শামসুর রহমান ১৬, ফজলে রাব্বি ২৯, মনির হোসেন ৫, জিভান মেন্ডিস ৩৫, সগীর ১৫, ইজাজ ২, সাজ্জাদুল ৭, মাহবুবুল ৮*, অতিরিক্ত ২, ওয়াসিম ২/৩১, তাপস ঘোষ ১/১৮, জিয়াউর ১/১০, শাহাদাত ২/২১)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৬২৫ঘ.