২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় তিনদিনেই হার একাডেমী দলের

দ্বিতীয় দিনশেষেও মনে হচ্ছিল ম্যাচটা শেষদিন পর্যন্ত গড়াবে। কিন্তু জিপি-বিসিবি একাডেমী দলের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে চরম ব্যর্থতার পরিচয় দেওয়ায় চারদিনের ম্যাচ তিনদিনেই হেরে গেল স্বাগতিকরা। বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কান একাডেমী দল তাদের গ্রামীণফোন একাডেমী কাপের প্রথম চারদিনের ম্যাচে হারিয়েছে ৯ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দিনশেষেও মনে হচ্ছিল ম্যাচটা শেষদিন পর্যন্ত গড়াবে। কিন্তু জিপি-বিসিবি একাডেমী দলের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে চরম ব্যর্থতার পরিচয় দেওয়ায় চারদিনের ম্যাচ তিনদিনেই হেরে গেল স্বাগতিকরা। বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কান একাডেমী দল তাদের গ্রামীণফোন একাডেমী কাপের প্রথম চারদিনের ম্যাচে হারিয়েছে ৯ উইকেটে। ৮ উইকেটে ৩৭৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা শ্রীলঙ্কা আর মাত্র ১২ রান যোগ করেই অলআউট হয়ে যায়। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তাদের অধিনায়ক মুথুমুদালিগে পুষ্পকুমারা। যিনি ৩২৪ মিনিটের ম্যারাথন ইনিংসে ২৪৮ বল খেলে করেছেন ১৫২ রান। ১২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা স্বাগতিকরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চা বিরতির কিছুক্ষণ পর ২০৭ রানে অলআউট হয়ে যায়। এরপর ১ উইকেট হারিযে ৭৯ রানের লক্ষ্যে পৌছাতে মাত্র ১৬.৩ ওভার লেগেছে শ্রীলঙ্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩০ঘ.