২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতাকে বিধ্বস্ত করে আইপিএলের শীর্ষে দিল্লী

এবারের আইপিএল কলকাতা নাইট রাইডার্সের কাছে যেন এক দুঃসহ যন্ত্রণার প্রতিশব্দ! মঙ্গলবার নিজেদের নবম ম্যাচে সপ্তমবারের মতো হার মেনেছে তারা। আর তাদেরকে ৯ উইকেটে বিধ্বস্ত করে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে দিল্লী ডেয়ারডেভিলস। ৭ ম্যাচ থেকে দিল্লীর দলটির সংগ্রহ ১০ পয়েন্ট। ১ পয়েন্ট কম নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। তবে দুদলই একটি ম্যাচ বেশি খেলেছে দিল্লীর চেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ডারবান, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের আইপিএল কলকাতা নাইট রাইডার্সের কাছে যেন এক দুঃসহ যন্ত্রণার প্রতিশব্দ! মঙ্গলবার নিজেদের নবম ম্যাচে সপ্তমবারের মতো হার মেনেছে তারা। আর তাদেরকে ৯ উইকেটে বিধ্বস্ত করে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে দিল্লী ডেয়ারডেভিলস। ৭ ম্যাচ থেকে দিল্লীর দলটির সংগ্রহ ১০ পয়েন্ট। ১ পয়েন্ট কম নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। তবে দুদলই একটি ম্যাচ বেশি খেলেছে দিল্লীর চেয়ে। ডারবানের কিংসমিডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া কলকাতার সংগ্রহ কিন্তু খারাপ হয়নি। দক্ষিণ আফ্রিকান উইকেট কিপার-ব্যাটসম্যান মর্নে ফন উইকের ৪৮ বলে ৭৪ এবং অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ২৯ বলে ৩৫ রানের সুবাদে ৩ উইকেটে ১৫৪ রান করেছে তারা। কিন্তু এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছাতে একটুও সমস্যা হয়নি দিল্লীর। দুই ওপেনার গৌতম গম্ভীর ও ডেভিড ওয়ার্নার ৪৩ বলে ৬০ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দিয়েছেন দলকে। ২৩ বলে ৩৬ রান করে ওয়ার্নার বিদায় নেয়ার পর তিলকরতে