২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানের ২১১ রানের পাহাড়ে পিষ্ট পাঞ্জাব

আইপিলের প্রথম আসর ১১বার দু'শ ছাড়ানো ইনিংস দেখলেও এবার কিছুতেই এই 'এভারেস্টে' উঠতে পারছিল না কোনো দল। অবশেষে মঙ্গলবার ৩০তম ম্যাচে এসে দুশ' রানের গন্ডি পেরোলো রাজস্থান রয়্যালস। এবং বর্তমান চ্যাম্পিয়নদের ৪ উইকেটে ২১১ রানের পাহাড়ের নিচেই পিষ্ট হলো কিংস ইলেভেন পাঞ্জাব। ৭৮ রানের সহজ জয় দিয়ে চেন্নাই সুপার কিংসের সঙ্গে আপাতত যৌথভাবে শীর্ষেও উঠে গেলো রাজস্থান। ৮ ম্যাচ খেলে দু দলেরই সংগ্রহ ৯ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ডারবান, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিলের প্রথম আসর ১১বার দু'শ ছাড়ানো ইনিংস দেখলেও এবার কিছুতেই এই 'এভারেস্টে' উঠতে পারছিল না কোনো দল। অবশেষে মঙ্গলবার ৩০তম ম্যাচে এসে দুশ' রানের গন্ডি পেরোলো রাজস্থান রয়্যালস। এবং বর্তমান চ্যাম্পিয়নদের ৪ উইকেটে ২১১ রানের পাহাড়ের নিচেই পিষ্ট হলো কিংস ইলেভেন পাঞ্জাব। ৭৮ রানের সহজ জয় দিয়ে চেন্নাই সুপার কিংসের সঙ্গে আপাতত যৌথভাবে শীর্ষেও উঠে গেলো রাজস্থান। ৮ ম্যাচ খেলে দু দলেরই সংগ্রহ ৯ পয়েন্ট। টস হেরে ব্যাট করতে নামা রাজস্থান রান-পাহাড়ে উঠেছে দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে। এবারের আইপিএলের শুরু থেকে কিছুটা অনুজ্জ্বল থাকা গ্রায়েম স্মিথ জ্বলে উঠেছেন শেষ পর্যন্ত। ৪৪ বলে ৭৭ রান করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। অন্য ওপেনার নামান ওঝার ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৬৮ রান। উদ্বোধনী জুটিতে দুজনের অবদান ১৩৫ রান। তার সঙ্গে শেষ দিকে রবীন্দ্র জাদেজা ১২ বলে ৩৩ রানের এক 'ক্যামিও' ইনিংস খেলায় দুশ' ছাড়িয়ে গেছে রাজস্থান। জবাবে অমিত সিংয়ের করা প্রথম ওভারেই দুই উইকেট হারানো পাঞ্জাব শুরু থেকেই ধুকতে শুরু করেছে। আগের ৭ ম্যাচে 'ফ্লপ' যুবরাজ সিং কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু অধিনায়কের ৩৭ বলে ৪৮ রান শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে পাঞ্জাবের। পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২০ঘ.