ইস্ট লন্ডন, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রাথমিক দলে তাদের থাকা না থাকা নিয়ে হয়েছিল নাটক। শেষ পর্যন্ত ঝুঁকিটা আর নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড, তাই আব্দুল রাজ্জাক, রানা নাভিদউল হাসান আর ইমরান নাজিরের জায়গা হয়নি টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের চূড়ান্ত দলে। তবে সোমবার ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন আগে কখনোই জাতীয় দলে না খেলা ওপেনার শাহজাইব হাসান এবং বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।
এই দলে সুযোগ পেয়েছেন সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত অফস্পিনার সাইদ আজমলও। পিসিবি আশাবাদী, বিশ্বকাপ শুরুর আগেই এই দায় থেকে মুক্তি পাবেন তিনি।
তবে ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার ঘোষণা দিয়েও লাভ হয়নি রাজ্জাক, নাভিদ ও নাজিরদের।
পাকিস্তান দল : ইউনিস খান (অধিনায়ক), সালমান বাট, আহমেদ শেহজাদ, মিসবাহ উল হক, শোয়েব মালিক, কামরান আকমল, শহিদ আফ্রিদি, ফাওয়াদ আলম, সোহেল তানভির, শোয়েব আখতার, ইয়াসির আরাফাত, উমর গুল, সাইদ আজমল, শাহজাইব হাসান ও মোহাম্মদ আমির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০৪০ ঘ.
bdnews24