ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- চাঁদিমাল চমৎকার ব্যাটিংয়ের কাছে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাদের ৩৮ রানে হরিয়ে সফরের প্রথম ওয়ানডে ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৪৯.৩ ওভারে ২৭৪ রান তুলে অল-আউট হয়ে যায়। শুরু থেকে চাঁদিমাল চমৎকার ব্যাটিং করে এই সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন। ১১৩ বলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৯৫ করেন শ্রীলঙ্কান ওপেনার। তার সঙ্গে মিডল অর্ডারে রাজাপক্ষ (৫৮) ও পেরেরার (৬১) ফিফটি দুটো সফরকারীদের ভাল অবস্থনে নিয়ে যায়। স্বাগতিক দলের কামরুল, আবুল হাসান ও নুর হেসেন দুটো করে উইকেট নিয়েও লংকানদের ঠেকাতে পারেননি।
জবাবে বাংলাদেশ শুরুতে রুবেলকে (০) হারিয়ে ধাক্কা খেলেও দ্বিতীয় উইকেট জুটিতে আমিত (৪৩) ও সৈকত (৭৬) ৮৬ রান যোগ করে তা সামাল দেন। ও পর্যন্ত ভালমতো বেঁচে ছিল স্বাগতিকদের সম্ভাবনা। পরে আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৬.১ ওভারে অল-আউট হয়ে যায়। আর সংগ্রহ থেমে যায় ২৩৬ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি
bdnews24