২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ইংল্যান্ডের অধিনায়ক কলিংউড

ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই পল কলিংউড আবার অধিনায়ক হয়েছেন ইংল্যান্ডের। তবে এবার ওয়ানডে দলের নয়, টোয়েন্টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ভার পড়েছে তাঁর কাঁধে। আগামী জুন মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপে স্বাগতিক দলের নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 08:42 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

লন্ডন, ২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই পল কলিংউড আবার অধিনায়ক হয়েছেন ইংল্যান্ডের। তবে এবার ওয়ানডে দলের নয়, টোয়েন্টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ভার পড়েছে তাঁর কাঁধে। আগামী জুন মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপে স্বাগতিক দলের নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। শুক্রবার ঘোষিত ইংল্যান্ডের ১৫ জনের দলে আছে অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফের নামও, তবে হাঁটুর যে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না এই অলরাউন্ডার, সেটা সেরে উঠলেই কেবল তাকে দেখা যাবে এই টুর্নামেন্টে। এই দলে চমক আছে আরো একটি, ম্যাট প্রিয়রের জায়গায় উইকেটকিপার হিসেবে সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন জেমস ফস্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪৪৫ ঘ.