২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার্জার্সদের জয়যাত্রা থামিয়ে দিল দিল্লী

টানা চার ম্যাচ জেতার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে প্রথম হারের স্বাদ পেয়েছে ডেকান চার্জার্স। বৃহস্পতিবার তাদের ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তাদের সঙ্গে যোগ দিয়েছে দিল্লী ডেয়ারডেভিলসও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

সেঞ্চুরিয়ন, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চার ম্যাচ জেতার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে প্রথম হারের স্বাদ পেয়েছে ডেকান চার্জার্স। বৃহস্পতিবার তাদের ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তাদের সঙ্গে যোগ দিয়েছে দিল্লী ডেয়ারডেভিলসও। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে চার্জার্সরা তুলেছিল ৯ উইকেটে ১৪৮ রান। ৮ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে সেই স্কোর টপকে গেছে দিল্লী। প্রথম চার ম্যাচে ডেকানের জয়ের অন্যতম নায়ক অ্যাডাম গিলক্রিস্ট-হার্শেল গিবসরা রান পাননি এই ম্যাচে, ৫৩ রানে চার উইকেট হারিয়ে তাই বিপদে পড়ে গিয়েছিল হায়দ্রাবাদের দলটি। পঞ্চম উইকেটে তিরুমালসেত্তি সুমনকে (২৩) সঙ্গে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে সেখান থেকে তাদের টেনে তুলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়াইন স্মিথ। মাত্র ২৮ বলে পাঁচটি বাউন্ডারি আর দুটি ছক্কার সাহায্যে ৪৮ রান করেছেন তিনি। জবাব দিতে নেমে দিল্লীও এক পর্যায়ে ৪৯ রানেই হারিয়ে বসেছিল তিন উইকেট। কিন্তু চতুর্থ উইকেটে উইকেটরক্ষক দিনেশ কার্তিক আর তিলকরতে