২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীচের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় রক্ষা পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

স্বাগতিকদের ব্যাটিং ব্যর্থতার পরও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিনটা পুরোপুরি শ্রীলঙ্কান অনুর্ধ্ব-১৯ দলের হতে পারেনি। খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে ২২৯ রান তুলে দিন শেষ করেছে। আগেরদিনের ৯ উইকেটে ২৭১ রান নিয়ে দিন শুরু করা সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় আর মাত্র ৯ রান যোগ করেই। প্রথম ইনিংসের লিড নিতে হলে আরো ৫২ রান করতে হবে স্বাগতিকদের। তৈয়বুর রহমান ও নূর হোসেনদের ব্যাটে সেই স্বপ্ন টিকে আছে এখনো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- স্বাগতিকদের ব্যাটিং ব্যর্থতার পরও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিনটা পুরোপুরি শ্রীলঙ্কান অনুর্ধ্ব-১৯ দলের হতে পারেনি। খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে ২২৯ রান তুলে দিন শেষ করেছে। আগেরদিনের ৯ উইকেটে ২৭১ রান নিয়ে দিন শুরু করা সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় আর মাত্র ৯ রান যোগ করেই। প্রথম ইনিংসের লিড নিতে হলে আরো ৫২ রান করতে হবে স্বাগতিকদের। তৈয়বুর রহমান ও নূর হোসেনদের ব্যাটে সেই স্বপ্ন টিকে আছে এখনো। যদিও আট ও নয় নাম্বার ব্যাটসম্যান এমন জায়গায় দলকে নিয়ে যাবেন বলে ভাবা হয়নি কখনোই। ২ রানে ২ উইকেট খোঁয়ানোর পর এক পর্যায়ে ৮০ রানে ৬ উইকেট হারালে সেরকম কিছু ভাবারও উপায় ছিল না। সেখান থেকে তৈয়বুরকে সঙ্গে নিয়ে ৫৮ রানের পার্টনারশিপ গড়ে আনামুল হক (৪৩) ফিরে যাওয়ার পর স্বাগতিকদের অলআউট হওয়াটা কেবল সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু অষ্টম উইকেটে তৈয়বুর ও নূর হোসেনের অবিচ্ছিন্ন ৯১ রানের জুটি চরম ধৈর্য্যরে পরিচয়ও দিয়েছে। সেটা তাদের ইনিংসের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। অপরাজিত ৫৪ রান করতে তৈয়বুর খেলেছেন ১৬২ বল। আর নূর হোসেনের ৪৯ রানের ইনিংসটি ৯৪ বলে খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.