২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরেরার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ২৭১/৯

অ্যাঞ্জেলো পেরেরার সেঞ্চুরিতে দ্বিতীয় তিনদিনের ম্যাচে আড়াইশো পার করেছে শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দল। সোমবার খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল তাদের ব্যাটিংয়ে পাঠানোর পর দিনশেষে তারা তুলেছে ৯ উইকেটে ২৭১ রান। স্বাগতিকদের সঙ্গে প্রথম তিনদিনের ম্যাচটিতে তারা ড্র করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অ্যাঞ্জেলো পেরেরার সেঞ্চুরিতে দ্বিতীয় তিনদিনের ম্যাচে আড়াইশো পার করেছে শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দল। সোমবার খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল তাদের ব্যাটিংয়ে পাঠানোর পর দিনশেষে তারা তুলেছে ৯ উইকেটে ২৭১ রান। স্বাগতিকদের সঙ্গে প্রথম তিনদিনের ম্যাচটিতে তারা ড্র করেছিল। সফরকারীরা অবশ্য দারুণ সূচনার ইঙ্গিতই দিয়েছিল। তবে অধিনায়ক দীনেশ চান্দিমাল (৪৯) ও জয়াসুন্দরার (৩৪) ৫৫ রানের ওপেনিং জুটি ভাঙ্গার পর তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ওই অবস্থায় সহ-অধিনায়ক পেরেরা একাই লড়ে গেছেন। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে দলকে আড়াইশো পার করে দিয়ে যান তিনি। তার ১৫৭ বলে ১১২ রানের ইনিংসটি শেষ হয় রানআউটে। এতে বাউন্ডারির মার ছিল ১৬টি। স্বাগতিক দলের পক্ষে ৫৬ রানে তিনটি উইকেট নিয়েছেন পেসার কামরুল ইসলাম। এছাড়া দুটো করে উইকেট নিয়েছেন সৈকত আলী এবং রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ঘ.