২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইদ আজমলের বিরুদ্ধে সন্দেহজনক অ্যাকশনের অভিযোগ

সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন পাকিস্তানের অফ স্পিনার সাইদ আজমল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের 'পার্শ্বনায়ক'-এর বিপক্ষে অভিযোগটা উঠেছে সিরিজের দ্বিতীয় ম্যাচে। আম্পায়ার আসাদ রউফ ও বিলি বাউডেন, তৃতীয় আম্পায়ার জমির হায়দার ও রিজার্ভ আম্পায়ার নাদিম ঘৌরি আইসিসির কাছে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ করেছেন এই অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

চেন্নাই, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন পাকিস্তানের অফ স্পিনার সাইদ আজমল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের 'পার্শ্বনায়ক'-এর বিপক্ষে অভিযোগটা উঠেছে সিরিজের দ্বিতীয় ম্যাচে। আম্পায়ার আসাদ রউফ ও বিলি বাউডেন, তৃতীয় আম্পায়ার জমির হায়দার ও রিজার্ভ আম্পায়ার নাদিম ঘৌরি আইসিসির কাছে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ করেছেন এই অভিযোগ। ক্যারিয়ারে মাত্র ৭টি ওয়ানডে খেলা ৩১ বছর বয়সী আজমলকে অবশ্য এখনই নিষিদ্ধ হচ্ছেন না। আইসিসির নিয়ম অনুযায়ী আপাতত তাকে একজন হিউম্যান মুভমেন্ট স্পেশালিস্টের কাছে পরীক্ষা দিতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে। ওই পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার খেলায় বাধা নেই, কিন্তু রিপোর্ট নেতিবাচক হলে এরপর দু বছরের জন্য নিষিদ্ধ হবেন তিনি। সোমবার সিরিজের তৃতীয় ম্যাচে তাকে দলে রেখেছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭৫৮ ঘ.