কেপটাউন, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কুমার সাঙ্গাকারার ব্যাটিংয়ে মান বাঁচালো কিংস ইলেভেন পাঞ্জাব। রোববার কেপটাউনে শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়া যুবরাজ সিংয়ের দলের ত্রাণকর্তা হিসেবেই দেখা গেছে এই শ্রীলঙ্কানকে। তার ৫১ বলে সাতটি চার ও এক ছক্কায় ৬০ রানের ইনিংসে বড় লজ্জা এড়িয়েছে পাঞ্জাব।
শেষদিকে সাঙ্গাকারা সঙ্গী হিসেবে পেয়েছিলেন ইরফান পাঠানকেও। যিনি ৩৩ বলে দুটো করে চার ও ছক্কায় ৩৯ রান করেন। তারপরও পাঞ্জাবের সংগ্রহ বলার মতো নয়। ২০ ওভারে ৬ উইকেটে তারা তুলেছে মাত্র ১৩৯ রান। রাজস্থানের সফলতম বোলার মাত্র ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া মুনাফ প্যাটেলও ২৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৪০ঘ.
bdnews24