ঢাকা, ২৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকা দুই দলের লড়াই। না জিতলে টুর্নামেন্টে টিকে থাকা মুশকিল এমন ম্যাচে চেন্নাই সুপার কিংসের সামনে ১৬৯ রানের টার্গেট দিয়েছে বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্স।
প্রথম বলেই শূন্য রানে ফিরে যান রবীন উথাপ্পা। অধিনায়ক কেভিন পিটারসেনও ২ বল খেলে রান করেছেন শূন্য। গত কয়েক ম্যাচেই ধারাবাহিকভাবে রান করা রাহুল দ্রাবিড় করেছেন মাত্র ১০। তবু যে লড়ার মতো স্কোর করতে পেরেছে রয়াল চ্যালেঞ্জার্স তার মূলে জ্যাক ক্যালিস। ৪৬ বলে ৫টি বাউন্ডারি আর দুটো ছক্কায় ৬২ রান করেছেন এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। এর বাইরে ওপেনার রাইডারের ২১ বলে ৩২ এবং টেইলেরর ২২ বলে ৩৫ রানে নির্ধারিত ২০ ওভার শেষে রয়াল চ্যালেঞ্জার্সের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৬৮।
সুপার কিংসের আব্দুল্লা ৪ উইকেট নিয়েছেন রানে। ইরফান পাঠান নিয়েছেন ৩ উইকেট, এর মধ্যে শেষ ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে জাগিয়ে তুলেছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২২২০ঘ.
bdnews24