২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাই লড়ছেন শ্রীলঙ্কার অধিনায়ক

তিনদিনের ম্যাচে একাই বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ হয়ে উঠেছেন শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক দীনেশ চান্দিমাল। বৃহষ্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে বিনা উইকেটে ২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরুর পর সারাদিনেও সফরকারীদের অলআউট করতে পারেনি স্বাগতিকরা। কারণ সেঞ্চুরি করে এখন ডাবল সেঞ্চুরির খুব কাছাকাছি চলে যাওয়া চান্দিমাল। তার অপরাজিত ১৭৯ রানের ইনিংসে ভর দিয়ে দ্বিতীয় দিনশেষে সফরকারীদের প্রথম ইনিংস পৌছেছে ৮ উইকেটে ২৮৬ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, ২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তিনদিনের ম্যাচে একাই বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ হয়ে উঠেছেন শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক দীনেশ চান্দিমাল। বৃহষ্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে বিনা উইকেটে ২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরুর পর সারাদিনেও সফরকারীদের অলআউট করতে পারেনি স্বাগতিকরা। কারণ সেঞ্চুরি করে এখন ডাবল সেঞ্চুরির খুব কাছাকাছি চলে যাওয়া চান্দিমাল। তার অপরাজিত ১৭৯ রানের ইনিংসে ভর দিয়ে দ্বিতীয় দিনশেষে সফরকারীদের প্রথম ইনিংস পৌছেছে ৮ উইকেটে ২৮৬ রানে। সফরকারীরা দারুণ এক সূচনাও পেয়েছিল। জয়াসুন্দরাকে (৫৫) সঙ্গে নিয়ে ১২৯ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন অধিনায়ক চান্দিমাল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এই ওপেনার ছিলেন অবিচল। তার ৩০২ বলে ইনিংসে হাঁকিয়েছেন ২৭টি বাউন্ডারি। তৃতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় অবশ্য শুধু ডাবল সেঞ্চুরির দিকেই নজর থাকবে না চান্দিমালের। দলকে লিড এনে দেওয়ার লক্ষ্যও নিশ্চয়ই থাকবে। কারণ ম্যাচের প্রথম দিন স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয়েচিল ৩১৬ রানে। এদিন স্বাগতিকদের পক্ষে বোলিংয়ে সফলতম ছিলেন নূর হোসেন। ৭০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া দুটো উইকেট পেয়েছেন তাজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.