২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনটা শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলের

মাংসপেশীতে টান পড়ায় অবসর নিতে বাধ্য না হলে হয়তো সেঞ্চুরিই হয়ে যেত মাহমুদুল হাসানের। রোববার বিকেএসপিতে শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শুরু হওয়া দুই দিনের ম্যাচে তার ব্যাটিংয়েই বিপর্যয় এড়িয়েছে বিসিবি ডেভলপমেন্ট স্কোয়াড। অধিনায়ক মাহমুদুল ৮২ রানের দারুণ এক ইনিংস খেললেও দিনটা শ্রীলঙ্কান যুবাদেরই। স্বাগতিকদের ১৯৭ রানে বেঁধে ফেলার পর দিনশেষে সফরকারীরা তুলেছে ২ উইকেটে ১১০ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মাংসপেশীতে টান পড়ায় অবসর নিতে বাধ্য না হলে হয়তো সেঞ্চুরিই হয়ে যেত মাহমুদুল হাসানের। রোববার বিকেএসপিতে শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শুরু হওয়া দুই দিনের ম্যাচে তার ব্যাটিংয়েই বিপর্যয় এড়িয়েছে বিসিবি ডেভলপমেন্ট স্কোয়াড। অধিনায়ক মাহমুদুল ৮২ রানের দারুণ এক ইনিংস খেললেও দিনটা শ্রীলঙ্কান যুবাদেরই। স্বাগতিকদের ১৯৭ রানে বেঁধে ফেলার পর দিনশেষে সফরকারীরা তুলেছে ২ উইকেটে ১১০ রান। ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে প্রায় একাই টেনে তোলেন অধিনায়ক মাহমুদুল। তার ৮২ রানের ইনিংসে ১১টি চারের সঙ্গে দুটো ছক্কার মারও আছে। এছাড়া স্বাগতিক দলের বলার মতো স্কোর নয় নাম্বার ব্যাটসম্যান নুর হোসেনের। ৩৯ রান এসেছে তার ব্যাট থেকে। শ্রীলঙ্কান দলের ম্যাথেশা পেরেরা ও একনায়েকে নিয়েছেন তিনটি করে উইকেট। জবাবে সফরকারী দলের অধিনায়ক দিনেশ চান্দিমাল ৬০ রানে অপরাজিত আছেন। স্বাগতিক দলের হয়ে দুটো উইকেটই নিয়েছেন সৈকত আলী। ওদিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (ক্যাব) অনুর্ধ্ব-১৫ ও বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের দুইদিনের ম্যাচটি ড্র হয়েছে। ময়মনসিংহে আগেরদিন স্বাগতিকরা প্রথম ইনিংসে ২৩০ রান করার পর দ্বিতীয় দিন সফরকারীরা অলআউট হয় ১৮১ রানে। এরপর স্বাগতিকরা তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৯০ রান তোলার পর খেলার ইতি টানেন আম্পায়াররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.