ঢাকা, ১৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটের দীর্ঘ পরিসর থেকে বেরিয়ে দর্শকদের তাৎক্ষণিক উত্তেজনার স্বাদ দেওয়ার চেষ্টা থেকেই জন্ম টোয়েন্টি-টোয়েন্টির। ক্রিকেটের এই নতুন ফরম্যাটকে নিয়ে বিশ্ব জুড়ে হৈ-চৈ ফেলে দেওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের দ্বিতীয় আসরে কিন্তু ম্যাচের দৈর্ঘ খানিকটা বাড়ছে!
নিরাপত্তাজনিত কারণে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে শনিবার। কেপটাউনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হতে যাওয়া প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের দল মুম্বাই ইন্ডিয়ানস, তাদের সঙ্গে লড়বে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালসও মাঠে নামে প্রথম দিনেই, বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় তারা মুখোমুখি হবে বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জার্সের।
আর বাংলাদেশ জাতীয় দলের সহ-অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনা পরের দিন, রোববারের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নিলামে তাকে ছয় লাখ ডলারে কিনে নেওয়া কলকাতার দল নাইট রাইডার্স। তারা খেলবে হায়দরাবাদের ডেকান চার্জার্সদের বিপক্ষে।
আইপিএল মাঠে গড়ানোর তিনদিন আগে টুর্নামেন্টটির আয়োজকরা জানিয়েছেন, এবারের আসর থেকে টুর্নামেন্টের নিয়ম-কানুনে যোগ হচ্ছে আরেকটি বৈচিত্র। ২০ ওভারের একেকটি ইনিংসের মাঝামাঝি সময়ে দেওয়া হবে সাড়ে সাত মিনিটের একটা করে বিরতি। কাগজে-কলমে এর নাম দেওয়া হয়েছে 'ট্যাকটিক্যাল টাইম আউট' - মানে রণকৌশল সাজানোর উদ্দেশ্যে আলোচনার জন্যই এই বিরতি। কিন্তু এর আসল রহস্য অন্যখানে।
সেই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে বাণিজ্য। আইপিএল স
bdnews24