২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ বিসিবি'র

বুধবার মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আম্পায়ার আলমগীর সিদ্দিককে পেটানোর জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে অভিযুক্ত শাহজাহান সাজুকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই 'কেন তাকে শাস্তি দেওয়া হবে না'- এই মর্মে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে ডিসকভারি ক্রিকেট একাডেমীর কোচকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, ১৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বুধবার মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আম্পায়ার আলমগীর সিদ্দিককে পেটানোর জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে অভিযুক্ত শাহজাহান সাজুকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই 'কেন তাকে শাস্তি দেওয়া হবে না'- এই মর্মে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে ডিসকভারি ক্রিকেট একাডেমীর কোচকে। গুরুতর অপরাধের প্রমাণও আছে, তবুও তাকে কারণ দর্শাতে বলার কারণ ব্যাখ্যা করে বিসিবি'র গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান আমিনুল হক মনি বলেছেন, "কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই শাস্তি দেওয়াটা ঠিক হবে না। এই জন্য আমরা তার বক্তব্যও জানতে চেয়েছি। তিনদিনের মধ্যে তার জবাব পাওয়া গেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তবে এই ধরনের অপরাধ করে পার তিনি অবশ্যই পাবেন না।" প্রসঙ্গত বুধবার প্রাইভেট একাডেমী কাপের ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সাজু আম্পায়ারকে গালাগাল তো করেছেনই, এমনকি তাকে ঘুষিও মেরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.