কেপটাউন, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যাক ক্যালিস আর এবি ডিভিলিয়ার্সের হাফসেঞ্চুরির জবাব দিয়েছেন ক্যালাম ফার্গুসন আর জেমস হোপস। কিন্তু তাতে দক্ষিণ আফ্রিকার তোলা ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রানের জবাব হয়নি অস্ট্রেলিয়ার। ৭ উইকেটে ২৬৪ রান তুলে তৃতীয় ওয়ানডেতে তারা হেরে গেছে ২৫ রানে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে গেল স্বাগতিকরা।
এর আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া আর দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকা জিতেছিল।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ২৮৯/৬ (ডিভিলিয়ার্স ৮০, ক্যালিস ৭০, ডুমিনি ৩২, অ্যালবি মরকেল ২৯, বাউচার ২৮; জনসন ৪/৩৪, ব্র্যাকেন ১/৫৮)
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২৬৪/৭ (হোপস ৬৩*, ফার্গুসন ৬৩, ক্লার্ক ৩৫; ফনডার মার্ভ ৩/৩৭, ডুমিনি ১/৬, বোথা ১/৫৯)
ফল : দক্ষিণ আফ্রিকা ২৫ রানে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১৩৫ ঘ.
bdnews24